বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছা-সোলাদানা-গড়ুইখালী সড়কের অর্ধেক রাস্তা অবহেলিত, আংশিক সংস্কার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ

মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা॥ পাইকগাছা-সোলাদানা-গড়ইখালী সড়কের আংশিক রাস্তা সংস্কার করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এ সড়কের অর্ধেক রাস্তা সড়ক ও জনপথ বিভাগের অনুকূলে রয়েছে। ফলে সক্ষমতা থাকলেও সম্পূর্ণ সড়কটি সংস্কার করতে পারছে না স্থানীয় সরকার বিভাগ এলজিইডি।

এলাকাবাসীর দাবী সড়ক ও জনপথ বিভাগ তাদের অনুকূলে থাকা সড়কটি মানসম্মত ভাবে সংস্কার করুক অথবা পুনরায় এলজিইডি’র অধিনে হস্তান্তর করুক।

উল্লেখ্য, উপজেলা সদরের কৃষি অফিসের সামনে থেকে সোলাদানা বাজার হয়ে বেতবুনিয়া খেয়াঘাট পর্যন্ত ১৭ কিলোমিটার সড়ক এক সময় স্থানীয় সরকার বিভাগ এলজিইডি এর তত্তাবধায়নে ছিল। গুরুত্বপূর্ণ এ সড়কটি সোলাদানা ইউনিয়নের প্রধান সড়ক। এ সড়ক দিয়েই প্রতিদিন শত শত মানুষ সহজেই দারুণমল্লিক হয়ে খুলনায় যাতায়াত করে থাকে। পাশাপাশি গড়ইখালী ইউনিয়নবাসী সহ সুন্দরবনের পর্যটকরা এ সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। সড়কের শুরুতেই শিবসা নদীর উপর ইতোপূর্বে স্থানীয় সরকার বিভাগ একটি ব্রিজ নির্মাণ করেছে। পথিমধ্যে গত কয়েক বছর আগে কৃষি অফিসের সামনে থেকে সোলাদানা বাজার পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার সড়ক সড়ক ও জনপথ বিভাগ তাদের অনুকূলে নেয়। এ সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা কার্পেটিং এবং কিছুটা ইটের খোয়া দিয়ে সংস্কার করা হয়েছে। ব্রিজটিও অরক্ষিত-অবহেলিত অবস্থায় রয়েছে। সোলাদানা বাজার থেকে বেতবুনিয়া খেয়াঘাট পর্যন্ত সড়কটি সংস্কার করছে স্থানীয় সরকার বিভাগ এলজিইডি। সংশ্লিষ্ট এ বিভাগের আওতায় ৬৮ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে বর্তমানে দেড় কিলোমিটার সড়ক কার্পেটিং করা হচ্ছে। সংস্কার কাজ করছে মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজ।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান জানান, সড়কটি অত্র এলাকার গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে অন্যতম। এ সড়ক দিয়ে সাধারণ মানুষ খুলনা সহ লতা, দেলুটী ও গড়ইখালী ইউনিয়ন সহ সুন্দরবনে যাতায়াত করে থাকে। স্থানীয় সরকার বিভাগ এলজিইডি’র সক্ষমতা থাকলেও সড়কের প্রথমাংশের সাড়ে ৮ কিলোমিটার সড়ক ও জনপথ বিভাগের অধিনে থাকায় ওই অংশটি এলজিইডি’র সংস্কার করার সুযোগ নাই। সড়কের অবশিষ্ট যে অংশটি আমাদের অধিনে রয়েছে আমরা সেটুকুর সংস্কার কাজ বাস্তবায়ন করছি। সম্পূর্ণ সড়কটি সংস্কার এবং একমাত্র ব্রিজটি সংরক্ষনের ব্যবস্থা করা হোক এমনটাই দাবী করেছেন এলাকাবাসী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বৃষ্টি যানজটে নাকাল চট্টগ্রামের জনজীবন; ভারি বৃষ্টিতে পানির নীচে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু

যশোরে উদীচীর জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি

যশোর সদর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা এখন নিজেই ঠিকাদার

ডিমলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি; জনজীবন বিপর্যস্ত

নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

মাটি বহনকারী ট্রাক্টর থেকে পড়ে কিশোর নিহত

দুর্গা পূজা উপলক্ষে এলাকায় শান্তি বজায় রাখতে উস্তি থানার উদ্যোগে থানা কমিটির বৈঠক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান বাদশার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ

গঙ্গাচড়ায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত