বাংলাদেশ সকাল
শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর সদর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা এখন নিজেই ঠিকাদার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ

যশোর অফিস : যশোর সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের চত্বর আরসিসি ঢালাই করণের ঠিকাদারী দায়িত্ব স্বয়ং নিজেই করছেন উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা। লটারির মাধ্যমে ২১ লাখ ৬২ হাজার টাকার এই নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছিলেন ফেরদৌস হোসেন সোমরাজ নামে একজন ঠিকাদার। কিন্তু তাকে কাজ করতে নিষেধ করে উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা নিজেই ঢালাই করণের ৮০ ভাগ কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন।

এ ব্যাপারে ভূক্তভোগী ঠিকাদার ফেরদৌস হোসেন সোমরাজ প্রতিকার পেতে যশোর জেলা প্রশাসকের কাছে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ার বাসিন্দা মেসার্স এসএইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফেরদাউস হোসেন সোমরাজ জানান, সদর উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু ম্যুরাল সংলগ্ন চত্বর আরসিসি ঢালাই করণ কাজের ই—টেন্ডার আহবান করা হলে তিনি যথাযথ প্রক্রিয়ায় টেন্ডার দাখিল করেন। গত ৩১ মে ২১ লাখ ৬২ হাজার টাকার এই নির্মাণ কাজের টেন্ডার ওপেন করা হয়। পরে লটারির মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পান তিনি। এরপর সদর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা তাকে জামানত হিসেবে ১ লাখ ৮ হাজার ১২১ টাকা জমা দিতে বলেন। ফেরদৌস হোসেন সোমরাজ সেই অনুযায়ি ১ লাখ ৮ হাজার ১২১ টাকা জামানত জমা দেন। কিন্তু এর কয়েকদিন পর কাজের দায়িত্ব বুঝে নিতে গেলে বাঁধা সৃস্টি করেন সদর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা।এ সময় সরাসরি সদর উপজেলা প্রকৌশলী তাকে কাজ করতে নিষেধ করে বলেন, কাজটি ছেড়ে দেন। এ কাজটি আমরা করবো। কিন্তু উপজেলা প্রকৌশলীর কথায় ঠিকাদার রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে ঘোরানো হয়।

সম্প্রতি ফেরদাউস হোসেন সোমরাজ উপজেলা পরিষদে এসে দেখতে পান, তিনি যে কাজটি লটারির মাধ্যমে পেয়েছেন তার ৮০ ভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেছে । অথচ তিনি কাজের দায়িত্ব বুঝে পাননি এবং নির্মাণ কাজও করেননি। উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা বিশেষ সুবিধা পাওয়ার জন্যে হয়তো অন্য কাউকে দিয়ে এ কাজটি করছেন।

এ বিষয়ে প্রতিকার পেতে গত ১৭ সেপ্টেম্বর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন ফেরদাউস হোসেন সোমরাজ। তার অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের দপ্তর থেকে উপজেলা পরিষদের চত্বর নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদার কাছে ফোন করে ঠিকাদার ফেরদৌস হোসেন সোমরাজের অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়।  সদর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা জবাবে বলেন, ‘আমি কিছুই জানিনা বলে ফোন কেটে দেন।

সুত্রমতে, গত ৪ বছরে যশোর সদর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা এভাবে প্রভাব খাটিয়ে নিজে লাভবান হওয়ার জন্য কোটি কোটি টাকার ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়েছেন। আইডি নম্বার পরিবর্তন করেও এক রাস্তার নামের কাজ জাল—জালিয়াতির মাধ্যমে অন্য রাস্তায় করে নিজে লাভবান হয়েছেন বলে অভিযোগ রয়েছে । তাছাড়া গত ৪ বছরে যশোর সদর উপজেলায় যতোগুলো সরকারি প্রাইমারি স্কুলের নতুন ভবন নির্মাণের কাজ হয়েছে সেগুলোর মেয়াদ উত্তীর্ন হলেও অদ্যাবদি পর্যন্ত ওইসব ভবন উন্নয়ন কাজের কোন অগ্রগতি নেই। এছাড়া সদর উপজেলায় যেসব হেরিংবন ও ফ্লাট সলিং এর রাস্তার কাজ হয়েছে তা ১ নম্বর ইটের বদলে ২ নম্বর ইট দিয়ে করা হয়েছে এমন বহু অভিযোগ রয়েছে। সম্প্রতি সদর উপজেলার হামদিপুর মধ্যপা্ড়া থেকে কচুঁয়া গুচ্ছ গ্রাম পর্যন্ত দেড় কোটি টাকার সাড়ে ৪ কিলোমিটার হেরিংবন রাস্তা উন্নয়নে ১ নম্বর ইটের স্থলে ২ নম্বর ইট ব্যবহার করা হয়েছে বলে এলাকাবাসি অভিযোগ করেছেন।

সরেজমিন অনুসন্ধানে যেয়েও এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এভাবে সদর উপজেলায় অনেক রাস্তা ২ নম্বর ইট ও মাটি মিশ্রিত বালি দিয়ে উন্নয়ন করা হয়েছে। বিনিময়ে সদর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা পকেটস্থ করেছেন লাখ লাখ টাকা। কতৃর্পক্ষ রাস্তাগুলো পরিদর্শন করে ইট উঠিয়ে ল্যাব টেস্ট করলে এ অভিযোগের সত্যতা মেলবে।

এব্যপারে যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে আশস্ত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় সান্তাহার ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু !

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

ভালোবাসার বসন্ত দিনে

বিএডিবি’র ক্যানসার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বড়াইগ্রামে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় হস্তক্ষেপ কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি 

বরগুনায় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তার সফর, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের না জানানোয় ক্ষোভ

১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস’২৫ না’গঞ্জের মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার ব্যতিক্রমী উদ্যোগ

সীতাকুণ্ড প্রেসক্লাবে বিজয় দিবস পালিত

রাণীনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা