বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাথরঘাটায় সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ

তাওহীদুল ইসলাম শুভ, পাথরঘাটা বরগুনা॥ বরগুনার পাথরঘাটায় সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ‌ মঙ্গলবার (৩০ মে) বিকেল সাড়ে চারটার দিকে পাথরঘাটা কলেজ গেটে এ মানববন্ধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন, পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন, সাবেক ব্যাংকার শামসুল হক, সাবেক ইউপি সদস্য আবু জাফর, কবি ইদ্রিস আলী খান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এ সময় চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো এ সড়কটি নির্মাণ করা, বারবার পৌরসভার কাছে দাবির ফলে‌ টেন্ডার হয়েছে, কার্যাদেশ দেয়া হলেও এক বছরেরও কাজ শুরু হয়নি। তাছাড়া আমরা প্রতিবেশী রাস্তার জন্য জমি ছাড়লেও কলেজ জমি ছাড়তে চান না। কয়েকটি গাছের কারনে কাজ করা যাচ্ছেনা। আমরা এই মানববন্ধনের মাধ্যমে হুঁশিয়ারি দিতে চাই, যদি কলেজ জমি না ছাড়ে এবং গাছ না কাটে তাহলে আমরা এলাকাবাসী গাছ কেটে রাস্তার কাজ‌ শুরু করবো।

কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বলেন, আমি বারবার কলেজের সাথে এবং মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা বলেছি, কিন্তু কি কারনে যে কাজ হচ্ছে না বুঝতে পারছি না।

তিনি আরও বলেন, আমরা প্রতিবেশী কয়েকজন কিন্তু কলেজের শিক্ষক শিক্ষার্থী কয়েকশ। প্রতিদিন শতশত শিক্ষার্থী চলাচল করছে। আমরা দ্রুত এ রাস্তার শুরু করার দাবি জানাচ্ছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে ডাকাতের প্রস্তুতি কালে ৯ জন আটক 

আত্রাইয়ে লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোর সদরের তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ  

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রাণীশংকৈলে ৪০টি গির্জায় খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত

ঈশ্বরদীতে অজ্ঞাত অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

কাশিয়ানিতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজমের খুনের ঘটনায় তদন্তে ভারতের গোয়েন্দা

বাগমারায় আসামী গ্রেফতার করেও অস্বীকার পুলিশের