বাংলাদেশ সকাল
সোমবার , ২৭ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাথরঘাটার ডালক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৭, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ

তাওহীদুল ইসলাম শুভ, পাথরঘাটা বরগুনা॥ বরগুনার পাথরঘাটায় বিলের মধ্যের মুগডাল ক্ষেত থেকে হাবিবুর রহমান (৭২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ।

রোববার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ঘুটাবাছা এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। হাবিবুর রহমান একই এলাকার আলী আকবর কালুর ছেলে এবং কাঠ মিস্ত্রীর কাজ করতো।

হাবিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম ধলু বলেন, প্রতিদিনের মতো ইফতারের আগে বাড়ি থেকে মহল্লার মসজিদে যায় ইফতার করতে যান বাবা। ইফতার করে মাগরিবের নামাজও পড়েন। তারাবিহ নামাজের পর বাড়ি ফেরার কথা। কিন্তু সে আর বাড়ি ফিরেনি। পরে পার্শ্ববর্তী আমার বাড়ি থেকে পূর্ব দিকে বিলের মধ্যের একটি পুকুরের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, আমার বাবার কাছে কয়েকজন টাকা পেতো। কয়েকদিন ধরে তারা বাবার কাছে টাকা চায়। এর মধ্যে এক ব্যক্তি টাকার জন্য বেশি চাপ দেয়, না দিলে আমার ইজিবাইক নেয়ার হুমকি দেয়। আমাদের ধারনা এই কষ্টে আত্মহত্যা করতে পারে অথবা পাওনাদাররা মেরে ফেলতে পারে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের ওপর বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে পাহাড় কাটাতে গিয়ে স্কেভেটর চালক নিহত

আইলার জলোচ্ছ্বাসে উপকুল লন্ডভন্ড হয়ে যাওয়ার ১৬ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ

সাপাহারে এসএসসি’র ফলাফলে পাইলট উচ্চ বিদ্যালয় শীর্ষে

কাশিয়ানীতে চল্লিশ কেজি গাঁজা ও পিকআপ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

দিনাজপুরের চিরিরবন্দরে তরুনীকে পৈশাচিকভাবে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনায় আটক ২

ঝিকরগাছার অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাগমারায় পরীক্ষা কেন্দ্র থেকে সাংবাদিককে বের করে দিলো ইউএনও; গণমাধ্যম কর্মীদের ক্ষোভ

শেরপুরে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ‘গ্রীন ভয়েস’ এর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পিবিআই রংপুরের তৎপরতায় অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত

মাসিক নবযাত্রা’র আয়োজনে ‘রবীন্দ্র-নজরুল’ স্মরণে- “হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল” অনুষ্ঠিত