বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনায় ডিবি’র অভিযানে ৮ ডাকাত সদস্য গেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: পাবনায় জেলা গোয়েন্দা পুলিশ শাখা ও সাঁথিয়া থানার যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই) যাত্রাবাড়ী থানা পুলিশ চেকপোস্ট পরিচালনাকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, ডাকাতি হওয়া ভিকটিমের ব্যবহৃত একটি মোবাইল ফোন, ৩ টি ককটেল, একটি স্লাই রেঞ্জ, ডাকাতি কাজে ব্যবহৃত ৫ টি-শার্ট এবং প্যান্ট, ব্যবহৃত ৮ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

১৬ জুলাই, মঙ্গলবার সকাল ১১ টায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আ. আহাদ ।

গ্রেফতারকৃতরা হলেন-পাবনা সাঁথিয়া উপজেলার গোপীনাথপুরের নজরুল ইসলামের ছেলে শাকিল হোসেন যদু (২৩), পাবনা সাঁথিয়া উপজেলার কাজীপুর আবু মুসার ছেলে সিয়াম হোসেন (১৯), সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর দক্ষিনপাড়া গ্রামের আনছার আলীর ছেলে আরিফ প্রামানিক (২৮), সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর দক্ষিনপাড়া গ্রামের রহিম মোল্লার ছেলে সুজন মোল্লা (৩৫), সাঁথিয়া উপজেলার আফতার নগর ছেচানিয়া গ্রামের মৃত কুদ্দুসের ছেলে আ. বাতেন (২৮), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার শেলাচাপড়ী গ্রামের মৃত আ. দুলালের ছেলে আ. মতিন (৪০), সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর দক্ষিনপাড়া গ্রামের মো. ইউনুস প্রামাণিকের ছেলে সানোয়ার হোসেন সানু (২৭), সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর দক্ষিনপাড়া গ্রামের হাফেজ মোল্লার ছেলে সাব্বির দুখু (২২) এবং ডাকাতির ঘটনার সাথে সরাসরি জড়িত আরো ৩ জন পলাতক আসামিদের আটক করা হয়।

পুলিশ সুপার জানান, ১০ জুলাই রাত আনুমানিক সাড়ে তিনটায় পাবনা সাঁথিয়া উপজেলার গোপীনাথপুরে ভুক্তভোগী আতিকুর রহমান জুয়েল (৩৫) এর শোবার রুমের দরজা ভেঙ্গে ১৪/১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। একজন ডাকাত তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগী জুয়েলের ডান হাতের কবজির উপরে ও পেটের ডান পার্শ্বে আঘাত করে জখম করে। ওই অবস্থায় রশি দিয়ে তাকে এবং তার স্ত্রীর হাত পা বেধে জিম্মি করে ঘরে থাকা কাঠের শোকজ এর তালা ভাঙ্গে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ টাকা সহ ২টি মোবাইল ফোন ডাকাতি করে দ্রুত পালিয়ে যায়।

সাঁথিয়া থানা ও ডিবি পাবনার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্স এর সহায়তায় এবং অনুসন্ধানী নানান কৌশল ব্যবহার করে ডাকাত চক্রের সদস্যদের শনাক্ত করতে সক্ষম হয়। শনাক্তকৃত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ঢাকা, গাজিপুর, মানিকগঞ্জ এবং পাবনা জেলার বিভিন্ন এলাকায় ৩ দিন ব্যাপী অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা এবং পরিকল্পনাকারী শাকিল যদুসহ ৮ জন ডাকাত চক্রের সক্রিয় সদস্যকে ডাকাতি করা মালামাল সহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুরে সম্পত্তি আত্মসাত করতে পিতাকে মানসিক রোগী বানালেন পুত্ররা

আত্রাইয়ে দারিদ্র বিমোচনের লক্ষে ৫দিন ব্যাপী প্রশিক্ষনের সমাপনী

শেরপুরে ভারতীয় ৫৫ বোতল মদসহ এক যুবক গ্রেপ্তার

জিয়া মঞ্চ জয়পুরহাট জেলা শাখার লিফলেট বিতরণ 

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতারণ করলেন গুইমারা রিজিয়ন

পাইকগাছায় সাংবাদিক লাঞ্চিত, টাকা ছিনতাই ও ক্যামেরা ভাংচুরের অভিযোগে ডাক্তার দম্পতি ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল মোল্লার মেয়ের মৃত্যুতে মাওলানা শামীম এর শোক 

বাংলাদেশীদের জন্য এমিরেটস রেড ক্রিসেন্টের শীতকালীন ত্রাণ 

তাড়াশ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী’র বিপুল ভোটে জয়

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে গুরুদাসপুরে শোভনের শান্তি সমাবেশ