বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনার ঈশ্বরদীতে বিএনপি’র ৭ নেতাকর্মী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৩ ১:২৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীতে জাতীয়বাদী দল বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের সাত নেতা-কর্মীকে আটকের অভিযোগ উঠেছে। গত বুধবার মধ্য রাতে বাসা-বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ,সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কবিরুজ্জামান রেন্টু, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম,সলিমপুর ইউনিয়ন যুবদল সদস্য রবিউল ইসলাম রবি বিশ্বাস,লক্ষীকুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রানা বিশ্বাস,ঈশ্বরদী পৌর ৪ নং ওয়ার্ড যুবদল সহসভাপতি মনির হোসেন ও সাহাপুর ইউনিয়ন যুবদল সদস্য রমজান আলী।

পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মো. আউয়াল কবির বলেন, পুলিশ তাঁর বাড়িতেও দুই দফা অভিযান চালিয়েছে গ্রেপ্তারের জন্য। দলীয় নেতা-কর্মী আটকের পর তাঁদের স্থানীয়ভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি স্থগিত করা হয়েছে।

দলের একাধিক সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাত থেকে পুলিশ আটক ব্যক্তিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের থানায় নিয়ে আসে। পরিবার থেকে থানায় যোগাযোগ করা হলে আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায় তাঁদের। এদিকে বুধবার রাতে আটকের পর থেকে বিএনপির অনেক নেতা-কর্মী গা ঢাকা দিয়েছেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এ কারণে তাঁদের আটক করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে পূজা মন্ডপে সরকারী অনুদানের চাল বিতরণ

ঝিকরগাছার মানবিক ওসি’র প্রচেষ্টায় বাঁচবে হাজারো প্রাণ

গুরুদাসপুরে টিসিবির পণ্যে ওজন কম দেওয়ার অভিযোগ 

কাশিয়ানীতে বিদেশী পিস্তল-গুলিসহ ৫জন গ্রেফতার 

জগন্নাথপুরের কালম্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের অনুমতিতে খুশি এলাকাবাসী

বাবার বাড়ি যাওয়ায় স্ত্রী’র শরীরের ২৮ স্হানে কোপালো স্বামী 

ডিমলায় ঘুমন্ত স্বামীর গো’পনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী

রাণীশংকৈলে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী’র মায়ের দাফণ জানাযা সম্পন্ন

শিবপুর উপজেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিলে সভাপতি শাহ্ মোঃ সজীব,কমিশনার মনির,সম্পাদক আরিফ