বাংলাদেশ সকাল
শনিবার , ১৫ এপ্রিল ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় স্ত্রী নিহত স্বামী আহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া বাজারের গাফ্ফার প্লাজার সামনে ট্রাকের চাপায় জুলফি খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু্ হয়েছে ও স্বামী জুয়েল রানা আহত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার দাশুড়িয়া বাজারের গাফ্ফার প্লাজার সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জুলফি খাতুন (২৩) পাবনার সাথিয়া উপজেলার হাটবাড়িয়া গ্রামের জুয়েল রানার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে নিহত ঐ গৃহবধূ তার স্বামীর মোটরসাইকেল যোগে পাবনার দিকে যাচ্ছিল। দাশুড়িয়া গাফ্ফার প্লাজার সম্মুখে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঐ গৃহবধূর মৃত্যু হয়।

খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ও আহত স্বামী জুয়েল রানা কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পাকশী হাইওয়ে থানার উপ পরিদর্শক বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ইএসডিওতে মূল দলিল জমা দিয়ে ফেরত না পাওয়ার অভিযোগ

আত্রাইয়ে ওয়েভ ফাউন্ডেশন এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি)’র ষান্মাসিক সভা

বাংলাদেশী আফনান আজাদ মুলধারার এবিসিতে   

আমতলীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

বিএনপি-জামাতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কোটচাঁদপুর আ’লীগের শান্তি সমাবেশ

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেন জেলা প্রশাসক

বাঁচতে চায় শিশু রিয়াদ; বিত্তবানদের প্রতি পিতার আকুতি

পরলোকে সংগীত শিল্পী আনোয়ার হোসেন

ডিমলায় এক্স সোলজার এসোসিয়েশন এর উদ্যোগে মত বিনিময় ও ইফতার মাহফিল

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ইফতারী ২১ রমজান