বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনার চাটমোহরে আপত্তিকর অবস্থায় গৃহবধুর সঙ্গে এসআইকে আটক করে থানায় সোপর্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : পাবনার চাটমোহরে এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশের এক এসআইকে আটক করে থানায় সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার নিমাইচরা ইউনিয়নের সমাজ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মেহেদী হাসান চাটমোহর থানার হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রের এসআই।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মামলা সংক্রান্ত বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রে যেতেন ওই গৃহবধূ। মামলার তদন্তের দায়িত্বে ছিলেন এসআই মেহেদী হাসান। মামলা তদন্ত চলাকালে তারা ‘প্রেমের সম্পর্কে’ জড়িয়ে পড়েন। সম্প্রতি ওই গৃহবধূ নিমাইচড়া ইউনিয়নে বাবার বাড়িতে বেড়াতে যান। বাবার বাড়িতে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে এসআই মেহেদী সেখানে যান এবং রাত্রি যাপন করেন। রাতে স্থানীয়রা বাড়ি ঘেরাও করে তাদের একই কক্ষে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে চাটমোহর থানায় খবর দেন তারা। পুলিশ এসে এসআই মেহেদীকে আটক করে থানায় নেয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব বলেন, এলাকাবাসী এসআই মেহেদীকে আটক করে। খবর পেয়ে হান্ডিয়াল তদন্তকেন্দ্রের ইনচার্জ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, ঘটনা লোকমুখে শুনেছি। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত এসআই মেহেদী হাসানের বক্তব্য নিতে তার মোবাইল ফোনে কল কলা হলে তা ফোন বন্ধ পাওয়া যায়। ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

আমতলী পৌরসভায় প্রধানমন্ত্রীর দেয়া ৫০০ কম্বল বিতরণ

রমজানে সুস্থতা ও কিছু মাসয়ালা

সিংড়ায় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা 

গুরুদাসপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরন

বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

অধিকার বঞ্চিত তৃণমূল গণমানুষকে মানবাধিকার বিষয়ে প্রশিক্ষিত করার কোনো বিকল্প নেই : সেহলী পারভীন

সড়ক দুর্ঘটনাকে শূন্যের কোঠায় আনার লক্ষ্যে নারায়ণগঞ্জে পেশাদার গাড়ী চালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

পাবনার ঈশ্বরদীতে গ্রীনসিটি’র ভবন থেকে লাফ দিয়ে রুশ নারীর মৃত্যু

বেনাপোলে হিরোইন সহ ৮টি মামলার পলাতক আসামী গ্রেফতার