বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পার্বতীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ॥ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় পার্বতীপুর উপজেলার ক্ষুদ্র ন-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থ ও ২০টি বাইসাইকেল এবং গৃহহীন মুক্তিযোদ্ধাদের মাঝে ৯টি বীর নিবাস ও ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৫৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

উপজেলা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল এ-র সভাপতিত্বে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তাফিজুর রহমান।

মাননীয় সংসদ সদস্য, দিনাজপুর-৫ ও সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক উপজেলা চেয়ারম্যান পার্বতীপুর ও পৌর মেয়র আমজাদ হোসেন।

এ ছাড়াও উপস্হিত ছিলেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন মমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, পার্বতীপুর মডেল থানা ও রেলওয়ে থানার দুই কর্মকর্তা আবুল হাসনাত খান ও নূরুল ইসলাম এবং উপজেলার সমাজসেবা,মৎস্য ও ত্রাণ দপ্তরের কর্মকর্তা গন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসনাত খান, রেলওয়ে থানার ওসি নূরুল ইসলাম,উপজেলা চেয়াম্যান, আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র, আমজাদ হোসেন।

শেষে মাননীয় এমপি মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন উপজাতি তথা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে শিক্ষার মুলধারায় আনতে হবে, তিনি তার বক্তব্যে তুলে ধরেন, জ্ঞান ভিত্তিক শিক্ষায় এগিয়ে যাওয়া, শিক্ষার উপর জোর দেয়ার তাগিদ,মাদকমুক্ত দেশ গড়া,বাল্যবিবাহে রোধ করা, দেশকে সামনে এগিয়ে নেয়ার আহবান জানান।

বক্তব্য শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২ শত শিক্ষার্থীদের মাঝে ১০ লক্ষ ৮ টাকার চেক ও তাদের ২০ জন শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করেন এবং একই অনুষ্ঠানে TR এ-র পরিবর্তে মসজিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান- ৫৫ টির মাঝে ৫৪ লক্ষ টাকার চেক ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বীর নিবাস- ৯টি বাড়ির চাবি গৃহহীন মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন তিনি।অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন,তাপস রায়, সমাজসেবা কর্মকর্তা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে “করদাতা সুরক্ষা” পরিষদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈদযাত্রায় ৩০৪টি সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত, আহত ৫৬৫ 

কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের আরিফ সভাপতি ও এন আলম সম্পাদক নির্বাচিত

সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান 

কোটচাঁপুরে ট্রাক্টরের চাপায় কৃষি কর্মকর্তা নিহত

কর্ণফুলীতে “রঙিন মলাটে নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত” বই উৎসব উদযাপন 

ঝিনাইগাতীতে এ.কে.এম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত 

“পুলিশের ধরাছোঁয়ার বাইরে আসামীরা”-রংপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে হত্যা চেষ্টার অভিযোগ