সবুজ মিয়া, রংপুর ব্যুরো :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ‘রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশের রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি নিয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এবং দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
লিফলেট বিতরণকালে তিনি বলেন, “তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি শুধু একটি রাজনৈতিক দল নয়, সমগ্র জাতির জন্য একটি ভবিষ্যত রূপরেখা। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন জরুরি। এছাড়া পথসভায় বক্তব্যে তিনি মমিনপুর ইউনিয়নের যশাই মোরের নাম পরিবর্তনের ঘোষণা দিয়ে জুলাই আন্দোলনের শহীদ” রায়হান মাসুদ মোর” নামকরণ করেন এবং সবাইকে এই নাম ব্যবহারের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামসহ পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পথসভায় স্থানীয় জনগণ ব্যাপক উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করেন।




















