বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পিডিবির বৈদ্যুতিক লাইন সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর আবেদন; বেহাল দশার কারনে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৬, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

 

বুলবুল আহমেদ, স্টাফ রিপোর্টার: নেত্রকোনা পৌরসভার ৯নং ওয়ার্ড ধারিয়ার শেষ মাথা কানাইশাহ গোদারাঘাট হতে মৈশাখালী -হরিপুর পর্যন্ত পিডিবির প্রায় ১৬০০ মিটার বৈদ্যুতিক লাইনের বেহাল দশার কারনে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা।

উক্ত লাইন টি বৈদ্যুতিক খুঁটি না থাকার কারণে যেমন নিম্নমানের বাঁশের খুঁটি, বাঁশ ঝাড়ের ভিতর দিয়ে, নদীর পাড় ঘেঁষে সংযোগ স্থাপন করায় উক্ত লাইনে বিদ্যুৎ স্পৃষ্টে বারবার দূর্ঘটনার শিকার হচ্ছে মানুষ সহ গবাদি পশু।

উল্লেখ থাকে যে, মৈশাখালী গ্ৰামের সাংবাদিক মনিরুল ইসলাম মনিরের বাবা ও চাচাত ভাই বিগত দিনে একইসাথে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়।

কিছু দিন পর আরোও একজন মহিলা এই লাইনে বিদ্যুৎ স্পৃষ্টে প্রান হারায়।

বিগত বছরে ঝড় তুফানে গাছের ডাল ভেঙে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে নিচে পড়ায় ৪টি গরু ও ৩টি ছাগলের প্রাণহানি ঘটে।

এমতাবস্থায় গত ৮ই জুন ২০২৫ইং সাংবাদিক মনিরুল ইসলাম মনিরের আপন ছোট ভাই নাসির মোল্লা একই লাইনে বিদ্যুৎ স্পৃষ্টে আটকে থাকলে, পথচারীর দৃষ্টিগোচর হলে বাঁশের লাঠি দিয়ে ছুটিয়ে সময় মতো নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আল্লাহর অশেষ রহমতে নাসির মোল্লা প্রান ফিরে পায় তবে নাসির মোল্লা হাত পুড়ে যায় ও গুরুতর আহত হয়।

এনিয়ে এই ঝড় তুফানের মৌশুমে এলাকাবাসীর মনে চরম আতঙ্ক বিরাজ করছে।

তারি পরিপ্রেক্ষিতে উক্ত বৈদ্যুতিক লাইনের সংস্কারের দাবী নিয়ে সাংবাদিকদের মাধ্যমে পিডিবির উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

এলাকাবাসীর প্রানের দাবী অবিলম্বে জড়াজীর্ণ , মাটির কাছাকাছি বাঁশের খুঁটি দিয়ে নির্মিত উক্ত লাইনের বেহাল দশা থেকে উত্তরণের মাধ্যমে, সকল দূর্ঘটনা থেকে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেন ভোক্তভোগী পরিবার সহ এলাকার সর্বস্তরের জনগন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বোদা উপজেলায় আওয়ামী সেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন

ঈশ্বরদীতে বিষাক্ত পিঁপড়ার কামড়ে শিশু কন্যার মৃ’ ত্যু

কক্সবাজার সদরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন নারী শিক্ষিকা খুরশীদুল জন্নাত 

শব্দ দূষণে অতিষ্ঠ ঈদগাঁওবাসী : মাইকের নিত্য যন্ত্রনা 

আমতলীতে নারী এমপি ফারজানা সুমিকে নাগরিক সংবর্ধনা প্রদান

গুরুদাসপুরে নাইট ক্রিকেট ও ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত 

অবসর প্রাপ্ত সেনাবাহিনী সদস্যর অভিনব প্রতারণায় বাঁধ সাধল পিবিআই 

শেরপুরের ব্রহ্মপুত্র নদে হিন্দু পুণ্যার্থীদের স্নানোৎসব অনুষ্ঠিত 

৪৩ বিজিবি কর্তৃক রামগড়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ

রাণীনগরে সমবায় দিবস উদযাপন