বাংলাদেশ সকাল
সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পিতার অবসরের টাকার ভাগ-বাটোয়রা বিবাদের জেরে দুদিন পর লাশ দাফন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২২ ১১:০৯ অপরাহ্ণ

ওসমান হোসাইন, কর্ণফুলী, চট্টগ্রাম॥ গত ২৪ ডিসেম্বর কর্ণফুলী উপজেলা বড় উঠান ইউনিয়নের অধিবাসী মনির আহমদ (৬৫) শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মরদেহ হাসপাতাল থেকে নিয়ে আসা হয় শীতাতাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে। হাসপাতাল থেকে লাশ নিজ বাড়িতে আনলেও ঘণ্টার পর ঘণ্টা যায় কিন্তু লাশ দাফন হয় না। রাতে লাশ বাড়িতে এনেই বাবার অবসরের টাকা ভাগভাটোয়ারা নিয়ে ছেলে-মেয়েদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। যে বিবাদ মীমাংসা করতে পার হয়ে গেছে অনেক সময়। অবশেষে জনপ্রতিনিধিরা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অবসরের টাকা সমবণ্টনের আশ্বাস দিলে মনির আহমদের ছেলেরা প্রায় দুদিন পর বাবার লাশ দাফন করেছেন।

সোমবার সকাল ১০টার দিকে বড় উঠান ইউনিয়নে বৃদ্ধের নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় সকাল ১১টার দিকে।

বড় উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, অবসরের টাকা ভাগাভাগি নিয়ে বৃদ্ধ মনির আহমদের (৬৫) লাশ সড়কে শীতাতাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে ফেলে রেখে শনিবার রাত থেকে বিরোধে জড়ায় তার সন্তানরা। রোববার রাত পর্যন্ত লাশ সড়কেই পড়ে থাকে। পরে জনপ্রতিনিধিরা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বৃদ্ধের লাশ দাফনের পর তার অবসরের টাকা ছেলে-মেয়েদের মধ্যে সমবণ্টনের আশ্বাস দিলে বৃদ্ধের ছেলেরা লাশ দাফনের অনুমতি দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ জানান এটা অত্যন্ত অমানবিক। মৃত বাবার লাশ রেখে সন্তানেরা সম্পত্তি টাকা ভাগাভাগির ঘটনা হ্নদয়বিদারক।আশা করি আগামীতে মৃত মনির আহমদ সন্তানদের সঙ্গে বসে সেই বিষয় একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে এবং সুষ্ঠুভাবে তাদের বিরোধ মিমাংসা সম্পন্ন করতে পারব ইনশাআল্লাহ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শার্শায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

রাণীনগরে ডাব বেগুন চাষে সফল কৃষক আসলাম

উখিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী ও ছাত্রদল নেতা আইমনের উপর হামলা; প্রকাশ্য বীরদর্পে সন্ত্রাসীরা

নওগাঁর আত্রাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

নওগাঁর আত্রাইয়ে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে আনন্দের হাসি

পূবালী ব্যাংকের নজিপুর উপশাখার উদ্বোধন

ফেটে যাওয়া ঝুঁকিপূর্ণ ঘরগুলোতে বসবাস করছেন রাণীনগরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা

আল্লাহ কে সাক্ষী রেখে আপনাদের জন্য কাজ করে যেতে চাই : কোটচাঁদপুরে এমপি সালাহ উদ্দিন মিয়াজী

শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি ভাংচুর 

গঙ্গাচড়ায় ছিনতাই হওয়া মালামালসহ ছিনতাইকারী আটক