বাংলাদেশ সকাল
বুধবার , ৫ জুন ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পিবিআইয়ের দৃঢ়তায় মানবপাচারকারী’র হাত থেকে ভিকটিম উদ্ধার; আটক-৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৫, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ণ

 

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা: লিবিয়া থেকে রোমেল নামে একব্যক্তিকে মানবপাচারকারীদের হাত থেকে উদ্ধার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, নরসিংদী (পিবিআই)।

উদ্ধার হওয়া ভুক্তভোগী হলেন, কিশোরগঞ্জের কটিয়াদি থানার বাগরাইট গ্রামের আসাদ মিয়ার ছেলে রোমেল মিয়া (৩৪)।

মঙ্গলবার (৪ জুন) বিকালে পিবিআই নরসিংদী পুলিশ সুপার (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন মান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটকৃতরা হলেন, ঢাকা জেলার দোহার থানার নারিশা (পশ্চিমচর) গ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে ওয়াসিম হোসেন (২৮), একই এলাকার মৃত ওয়াহাব খানের ছেলে সোহেল (২৪) এবং কিশোরগঞ্জের ভৈরব থানার মৌটুপি গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে আকারিছ মিয়া (৫৪)। এসময় তাদের কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা, ৯টি মোবাইল সেট ও বিকাশ সিম সহ মোট ২২টি সিম উদ্ধার করা হয়।

জানা যায়, ভুক্তভোগী রোমেলের চাচাতো ভাই লিবিয়ায় থাকার সুবাদে পরিচয় হয় মানবপাচারকারী চক্রের সদস্য রহমত উল্লাহর সাথে। সে সুবাদে রোমেল এর বড়ভাই বাবুলের সাথে পাচারকারী চক্রের সদস্য রহমত উল্লাহ’র মুঠোফোনে একাধিকবার কথা হয়। একপর্যায়ে বাবুলের ছোটভাই রোমেলকে লিবিয়ায় আনতে রহমতউল্লাহ’র সাথে ৪ লক্ষ টাকার চুক্তি হয়। পরে রোমেলকে দুবাই মিশর হয়ে লিবিয়া নিয়ে যায়। লিবিয়া পৌছার পর রহমত উল্লাহ তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ করে দেয়। বেশকিছু দিন পর পাচারকারী চক্রের অজ্ঞাত সদস্য রোমেলের বড়ভাই বাবুলের ইমু নম্বরে ভিডিও কলে রোমেলকে বদ্ধ অন্ধকার একটি কক্ষে আটক করে মারধর করতে থাকে এবং আরও ১২ লক্ষ টাকা দাবি করে। পরে পাচারকারীরা বাবুলের চাচাতো ভাইয়ের মোবাইলে ব্যাংকের একাউন্ট নম্বর ও ১২টি বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠাতে বলে। পরে রোমেল এর বড়ভাই বাবুল চলতি বছরের ১০ এপ্রিল পিবিআই নরসিংদীতে একটি অভিযোগ দায়ের করেন। পিবিআই পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান (ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) বিষয়টি আমলে নিয়ে তাত্ক্ষণিক ব্যবস্হা নিতে নির্দেশ প্রদান করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে পিবিআইয়ের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে ৯টি মোবাইল সেট, নগদ দেড় লক্ষ টাকা এবং বিকাশ সিম সহ ২২টি সিম উদ্ধার করা সহ আটক করেন।

আরও জানা যায় যে, রোমেলকে দেশে ফিরিয়ে আনতে পিবিআই লিবিয়ান এ্যাম্বাসিতে যোগাযোগ করলে লিবিয়ার পুলিশ রোমেলকে মানবপাচারকারীদের হাত থেকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে পাঠায়। পরে গত ২৪ মে পিবিআই নরসিংদী’র একটি দল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে ভিকটিম রোমেলকে রিসিভ করে পরিবারের হাতে তুলে দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) নরসিংদী জেলা শাখার আহ্বায়ক রমজান মিয়া সদস্য সচিব মাহফুজ 

কাশিয়ানীতে পূর্ব-শত্রুতার জের ধরে কলেজ পড়ুয়া ছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ

এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণ; যশোর শিক্ষাবোর্ডে জমা পড়েছে ৬৫ হাজার আবেদন

খাগড়াছড়ি সদর সেনা জোন কর্তৃক শীতবস্ত্র বিতরণ

ফিলিস্তিনের উপর গণহত্যার প্রতিবাদে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সমাবেশ

যারা বাঁধের কাজ নিয়েছে তারা ষড়যন্ত্র করতে পারে সংসদ সদস্য এড. রনজিত সরকার

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক খুন

ঈদগাঁও বার আউলিয়া প্রবীণ বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

যে দেশে মসজিদ পাহারা প্রয়োজন হয় না,সে দেশে মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না

আমিরাতে শুধু নাগরিকরাই মিডিয়া চ্যানেলে আমিরাতের উপভাষায় কথা বলতে পারবে