বাংলাদেশ সকাল
শনিবার , ১২ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গুণীজন সম্মাননা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১২, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শনিবার(১২আগস্ট) দুপুরে প্রেসক্লাব হলরুমে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ১২ গুণীজনকে সম্মাননা দেয়া হয়েছে।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ইমদাদুল হক, সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির,পীরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সেখ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড.আবু সায়েম, উপজেলা আ’লীগ সহ-সভাপতি গোলাম রব্বানী,সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান,অধ্যাপক ইসমাইল হোসেন,ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রাণীশংকৈল প্রেকক্লাব (পুরাতনের) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক- সাংস্কৃতিক ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীরমুক্তিযোদ্ধা মরহুম মুহাঃ ইকরামুল হক,সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য কামরুল হুদা, শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ইসমাইল হোসেন, সমাজসেবায় অবদানের জন্য পীরগঞ্জবাসী কল্যান সমিতি ঢাকা, অদম্য নারী হিসেবে সিফাত ফাহামিদা নওসিন, বাস্কেট বল খেলায় অবদানের জন্য খালেদ মাহামুদ আকাশ,সঙ্গীতে অবদানের জন্য শুরুবালা ওরফে টেপরি মাতাজি, চিকিৎসা সেবায় অবদানের জন্য পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল, সাংবাদিকতায় ৪০ বছর অবদান রাখায় মেহের এলাহী, কাজী নুরুল ইসলাম, আব্দুর রহমান ও ফজলুল কবীরসহ মোট ১২ জন গুণী ব্যাক্তিদের বিভিন্ন কাজে বিশেষ অবদানের জন্য প্রেসক্লবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আ.লীগের পঁচাত্তর বছরে স্বাধীন দেশ প্রাপ্তি,উন্নয়ন ও সাফল্য অর্জনে গৌরবোজ্জ্বল অধ্যায়: সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আ.লীগ

রাণীনগরে গরু ধর্ষণের বিচার, বিচারের টাকা গ্রাম পুলিশ ও মাতব্বরদের পকেটে !

কোটচাঁদপুরে ডিবি পুলিশের হাতে মাদক ব্যাবসায়ী আটক

রাণীনগরে দুই মোটরসাইকেলের সংর্ঘষে যুবক নিহত

মসিকের উদ্যোগে জয়নুল আবেদিন পার্কে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

দেবহাটায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী 

রাণীশংকৈলে ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা গ্রেফতার-৫

বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে আটক ড. হাছান মাহমুদ

অবশেষে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা, আটক -১

মাদক মুক্ত নাহলে সমাজ সন্ত্রাসমুক্ত হবেনা