বাংলাদেশ সকাল
রবিবার , ১২ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে আ’লীগের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। রোববার সকাল ১০টায় গুরুদাসপুর উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ওই শোভাযাত্রা বের হয়।

নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাটোর-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আসিফ আব্দুল্লাহ বীন কুদ্দুস শোভনের নেতৃত্বে শোভাযাত্রা ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে গুরুদাসপুর-বড়াইগ্রামের শত শত নেতাকর্মী।

সকাল ১০টায় শুরু হওয়া শোভাযাত্রাটি বনপাড়া হাটিকুমড়–ল মহাসড়ক দিয়ে গুরুদাসপুর-বড়াইগ্রামের বিভিন্ন সড়ক মহাসড়ক দিয়ে পুনরায় চাচঁকৈড় বাজারে এসে শেষ হয়।

আওয়ামী লীগ নেতা শোভন বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত হরতাল অবরোধ করছে। বিএনপি’র নাশকতা নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ কঠোর অবস্থানে মাঠে রয়েছে। গুরুদাসপুর-বড়াইগ্রামের কোন জায়গায় এখন পর্যন্ত বিএনপি-জামায়াত তাদের অবরোধ পালন করতে পারেনি আওয়ামী লীগের কঠোর অবস্থানের কারনে। আগামীতেও তাদের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বিজয় দিবসের অনুষ্ঠানে ইউএনও’র অব্যস্থাপনা; বয়কট করলেন স্থানীয় সংবাদকর্মীরা 

জলঢাকায় ৩০টি রাসেল ভাইপার সাপকে পিটিয়ে মারলো জনতা

ময়মনসিংহে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

পাইকগাছায় আলোচিত শিববাটী ব্রীজের টোল মুক্ত করার দাবিতে আবারো কঠোর অবস্থানে শিক্ষার্থীরা 

বদলগাছীতে ভাই খুনের আসামী ভাই র‌্যাবের হাতে আটক 

১লা ফাল্গুন, বিশ্ব ভালবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৭০ কোটি টাকার ফুল বিক্রির আশা 

পাইকগাছায় ১৪ মামলার আসামী গ্রেফতার 

মসিকের ১০ কিলোমিটার সড়কবাতির উদ্বোধন করলেন মেয়র টিটু 

জগন্নাথপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

পররাষ্ট্র বিষয়ক নীতিমালার কিছু ক্ষেত্রে আমাদের কঠোর নিজস্বতা থাকবে: নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা