বাংলাদেশ সকাল
সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রতারণা ও মারপিটের শিকার হয়ে গৃহবধূর আদালতে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ

 

পাইকগাছা(খুলনা) সংবাদদাতা :

পাইকগাছায় প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করে লিখিত স্ট্যাম্প ছিনিয়ে নেওয়া, মারপিট করা শ্লীলতাহানি ঘটানো ও ভয়ভীতির অভিযোগে আদালতে মামলা। থানা – পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগে জানা যায়, পাইকগাছা পৌরসভার সরল গ্রামের শেখ শহিদুল ইসলামের স্ত্রী নাসরিন বেগম বাদীহয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত বিষয় একটি মামলা করেছেন। মামলার আসামি বাতিখালী গ্রামের প্রেমচাঁদ সানার তিন পুত্র পার্থ সানা, প্রশান্ত সানা ও প্রসেনজিৎ সানা এবং মৃত্যু সুধাংশু সানার পূত্র সুশীল কুমার সানা। সরল গ্রামের নিরাপদ মন্ডলের পূত্র তন্ময় মন্ডল এবং খড়িয়া ঢেমশাখালী গ্রামের নরেন্দ্র নাথ মন্ডলের পূত্র হিমাংশু মন্ডল সহ অজ্ঞাত নামা ২/৩ জন।

মামলায় বাদী অভিযোগ করেন যে, আসামিরা বাদীর সাথে জমাজমি নিয়ে বিরোধ সৃষ্টি করে। অত:পর পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, কাউন্সিলর তৈয়েবুর রহমান ও কবিতা দাস এর মাধ্যমে বাদী আসামিদের নগদ ২০ হাজার টাকা দেয়। পরবর্তীতে আপোষ নামার মধ্যে বিকাশ সানা অসুস্থ হয়ে বাদীর কাছ থেকে আরো ৮০ হাজার টাকা নেয়। এরপর বিকাশ সানা মারা যায়। পরবর্তীতে বিকাশ সানার ভাই ও আত্নীয়রা লিখিত অঙ্গীকার নামা ভঙ্গ করলে দু’পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা সৃষ্টি হয়। একপর্যায়ে আদালত বাদীর স্বামীর মামলাটি পৌরসভা মেয়র এর কাছে বিচারের জন্য প্রেরণ করেন। ঐদিন আসামীরা বাদীর সাথে আপোষ মিমাংশা করে বাদীকে তার টাকা দিয়ে আসামিদের দেয়া স্ট্যাম্প ফেরত নিতে চায়। সেমতে মামলার বাদী নাছরিন ও তার স্বামী শহিদকে আসামীরা মেয়র সেলিম জাহাঙ্গীর এর বাড়ী ডাকে। বাদী ও তার স্বামী মেয়র সেলিম জাহাঙ্গীর এর বাড়ী যাওয়ার পথে ফাঁকা রাস্তায় তাদের গতিরোধ করে আটক, গালিগালাজ ও মারপিট করে। ঐসময় আসামীরা বাদীকে টানা হেচড়া করে বিবস্ত্র করত: শ্লীলতাহানি ঘটায় ও বাদীর কাছ থেকে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকার নামা কেড়ে নেয়। আর বাদীর স্বামীর কাছ থেকে নগদ টাকাও মোবাইল কেড়ে নেয় । এবিষয়ে বাদী স্থানীয় ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওসি পাইকগাছা থানাকে তদন্ত দেন।

মামলার বাদী জানান, আসামিরা আওয়ামিলীগের ক্ষমতা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছেন। তাই আমি তাদের শাস্তির দাবী জানাই। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাড : এফ এম এ রাজ্জাক।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যারা বাঁধের কাজ নিয়েছে তারা ষড়যন্ত্র করতে পারে সংসদ সদস্য এড. রনজিত সরকার

নওগাঁয় জেলা তথ্য অফিসের উদ্যেগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাস্ট্র আ.লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের অসাংগঠনিক ও অগঠনতান্ত্রিক কর্মকান্ডে নেতৃবৃন্দের প্রতিবাদ 

শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার দাবীতে ঈদগাঁওতে যুবদলের বিক্ষোভ মিছিল 

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

বিএমএসএস প্রতিষ্ঠাতার মা’র মৃত্যুতে রাজশাহী মহানগরের দোয়া মাহফিল

ঈশ্বরদীতে জগন্নাথপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাইকেল থেকে পরে গিয়ে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

গৌরীপুর থানার নতুন অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান

সীতাকুণ্ডে পৃথক ঘটনায় তিন যুবকের মৃত্যু