বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাইকেল থেকে পরে গিয়ে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ

 

মোঃ আবু সুফিয়ান পারভেজ, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পিতার সাইকেল থেকে ছিটকে পরে মাদ্রাসা ছাত্রি নিহত। মাদ্রাসা থেকে মেয়েকে সাইকেলের পিছনে নিয়ে ফিরছিলেন বাবা। সাইকেল থেকে ছিটকে পড়ে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেয়ে সানজিদার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতুর উপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মৃত সানজিদা উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের হুচরবালা বাবুরহাট এলাকার শহিদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি তার ১২ বছরের মেয়েকে সাইকেলের পিছনে নিয়ে ভূরুঙ্গামারী থেকে বাড়ি ফিরছিলেন। দুপুর সোয়া ২টার দিকে সোনাহাট সেতুর স্টিলের অংশের উপর পৌঁছলে ঝাকুনি খেয়ে সাইকেল থেকে ছিটকে পরে মেয়েটি এ সময় পিছন দিক থেকে আসা স্থলবন্দরগামী একটি ড্রাম ট্রাক মেয়েটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুর শ্রীবরদীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা 

শিক্ষকদের শ্রমের সুফল সারা বিশ্বে ছড়ায় -আনিসুর রহমান তালুকদার খোকন 

বড়াইগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালন

৪১’তম বিসিএস এ পরিবার পরিকল্পনায় সুপারিশ প্রাপ্ত হলেন ইমতিয়াজ উদ্দিন মিল্টন 

সীতাকুণ্ডে আইনশৃংখলা বিষয়ক মাসিক সভায় ইউএনও : সন্ত্রাসী চাঁদাবাজী ও মাদককারবারীদের ছাড় নয়

তাহিরপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে চোরাকারবারীরা; থানায় অভিযোগ দায়ের

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বেনাপোলে বাস চাপায় প্রান গেল কিশোরের 

রাণীশংকৈলে স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে সম্পাদক মানিক- কমিশনার ইয়াকুব