বাংলাদেশ সকাল
সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগআঁচড়ায় এনসিসি ব্যাংক’র বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ

 

আবু বকর ছিদ্দিক রনি, বিশেষ প্রতিনিধি: যশোরের বাগআঁচড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি। ৩রা আগষ্ট রবিবার সকালে এনসিসি ব্যাংক পিএলসি বাগআঁচড়া শাখার উদ্যোগে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘এনসিসি নিসর্গ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বাগআঁচড়ায় ড. মশিউর রহমান মহিলা কলেজ প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারাদেশে ৪০টি নির্বাচিত শাখার মাধ্যমে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাগআঁচড়ায় আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণে ৩২টি ফলজ, বনজ,ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে ১০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এনসিসি ব্যাংক পিএলসি, বাগআঁচড়া শাখার ব্যবস্থাপক মো. ইয়ানুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের সাউথ রিজিয়নের প্রধান জনাব প্রবীর কুমার সাহা, ভাইস প্রেসিডেন্ট। এসময় তিনি বলেন, “এনসিসি ব্যাংক তার বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি এই দেশ ও সমাজের প্রতি একটি গভীর দায়বদ্ধতা অনুভব করে।

‘নিসর্গ’ আমাদের সেই অনুভূতিরই বহিঃপ্রকাশ। আজ আমরা শুধু ৩২টি চারা রোপণ করছি না, আমরা এই কোমলমতি শিক্ষার্থীদের মনে একটি সবুজ স্বপ্ন রোপণ করছি। এই গাছগুলো বড় হয়ে তাদের ছায়া দেবে, ফল দেবে, নির্মল বাতাস দেবে। কিন্তু তার চেয়েও বড় কথা, এই গাছগুলোর সঙ্গে বড় হতে হতে এই শিশুরা প্রকৃতির প্রতি আরও বেশি সংবেদনশীল ও দায়িত্বশীল হয়ে উঠবে।”

এ সময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মো: ইমান আলী, এনসিসি ব্যাংক বাগআঁচড়া শাখার অন্যান্য কর্মকতাবৃন্দ, কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে ডোমার-ডিমলা নীলফামারী ১আসনের সাবেক এমপি আবতাফ উদ্দিন সরকার গ্রেফতার

চিত্রাংকনে ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদকʼʼ পেল শেরপুরের আদিত

দেবহাটা উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

নেত্রকোনার বারহাট্টা রামপুর দশাল আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার নৈপথ্যে কিছু কথা

ডাসারে শ্রী রাধা রানীর জন্ম অষ্টমী উপলক্ষে প্রথনা সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে ম্যানেজারের নির্দেশে অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের গাছ কর্তন !

গুরুদাসপুরে গণহত্যা দিবস পালিত 

মাদকের বদৌলতে বিলাসী জীবন মুক্তা ও সোহাগ দম্পতির

আগে চুরি করে জেলে যেত, এখন চুরি করে বিজেপিতে যায়; তোপ লাগলেন অভিষেক

কাশিয়ানীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত