বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রংপুরে ডোমার-ডিমলা নীলফামারী ১আসনের সাবেক এমপি আবতাফ উদ্দিন সরকার গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন, (ডিমলা) নীলফামারী :

নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় রংপুর মহানগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে মহানগর পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী।

মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, গেল বছরের ৫ আগস্ট পতিত সরকারপ্রধান পালিয়ে যাওয়ার পর থেকেই আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই ফ্ল্যাটের একটি রুম ভাড়া নিয়ে সেখানেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি।

তিনি আরও জানান, সাবেক এমপি আফতাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। এই মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও রংপুর থেকে গ্রেফতার করা হয়। এছাড়া নীলফামারীর ডিমলায় হত্যা চেস্টা (মামলা নং ২৬, তারিখ ২৮-০৯-২০২৪) এবং নীলফামারী সদর থানার হত্যা চেস্টা ( মামলা নং২২, তারিখ ১৭-০৯-২৪) মামলার আসামি তিনি।

পুলিশ কমিশনার জানান, আফতাব উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর অর্থ জোগানদাতা ছিলেন। এছাড়া বিগত ১৬ বছর বিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ রয়েছে তার নামে। তাকে কোতয়ালী থানায় নেয়া হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। একই আসন থেকে এরপর আরও দুইবার এমপি নির্বাচিত হন তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় গাড়ি ভাংচুরের চেষ্টা : জনতার হাতে আটক শিবির কর্মী

পীরজাদা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে রাজপথে মহিলারা

নাসিরনগরে ছাত্রদল নেতা খুনের ঘটনায় গ্রামছাড়া ২ শতাধিক পরিবার, বাড়িতে অগ্নিসংযোগ, দোকানপাঠ লুট, এলাকাজুড়ে আতংক

পুলিশ উপ-পরিদর্শককে কুপিয়ে হত্যা

দোকান পুড়ে যাওয়া সেই প্রতিবন্ধীর পাশে দাড়ালেন মীর মামুন 

জগন্নাথপুরে বেইলী সেতু ভেঁঙ্গে যাওয়ার এক সপ্তাহের মধ্যে মেরামত কাজ সম্পন্ন, যান চলাচল শুরু

রুপপুরে পৌছালো পারমানবিক বিদ্যুত কেন্দ্রের প্রথম চালানের ইউরেনিয়াম

ঈশ্বরদীতে চোলাইমদসহ আটক ১

রাণীনগরে সোনালী এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

নাসিরনগরের দুই শাতেমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ