বাংলাদেশ সকাল
রবিবার , ১৯ মে ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

‘প্রধানমন্ত্রীর জামাতা বিএনপি করেন, তার স্বামী ছাত্রদলের সাবেক নেতা’ ভাইরাল মন্তব্যে যুব মহিলা লীগ থেকে বহিস্কৃত ফাতেমা আনোয়ার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৯, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ

 

রিফাত আরেফিন (ব্যুরো প্রধান, যশোর) : যশোর সদর উপজেলা যুব মহিলালীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফাতেমা আনোয়ারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে, ১৬ মে বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে ফাতেমা আনোয়ার বলেন, ‘প্রধানমন্ত্রীর জামাতা বিএনপি করেন, তার স্বামী ছাত্রদলের সাবেক নেতা। একই পরিবারের সদস্যরা একাধিক দল করতেই পারে’। এ ভিডিও ছড়িয়ে পড়লে তা জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়। যার প্রেক্ষিতে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে ফাতেমা আনোয়ারকে যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক পদ ও প্রাথমিক সদস্য পদ বাতিলসহ কেন্দ্রের কাছে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে ধর্ষণ মামলার স্বাক্ষী হওয়ায় পাল্টা ধর্ষণ মামলায় কারাগারে স্বাক্ষী

ফুল ফুটুক আর না-ই ফুটুক পহেলা ফাল্গুন, ঋতু রাজ বসন্তের প্রথম দিন

মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন আনোয়ার

কোটচাঁপুরে জমিজায়গার জের ধরে চাচাতো ভাইয়ের উপরে সন্ত্রাসী হামলা

হাসিনা-মাখোঁর আলোচনার পর বাংলাদেশ-ফ্রান্সের যৌথ বিবৃতি

জাঁকজমকভাবে উদযাপিত হলো সিএমপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

দলের কিছু মানুষ অন্যায় করেছে বলে আবারো দুর্নীতি ইস্যুতে সরব শোভনদেব

তালতলীতে শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ

ডুমুরিয়ায় যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

আড়াইহাজার কিন্তু ডাকাতি কবলিত এলাকা -না’গঞ্জের আড়াইহাজার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা