বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ নভেম্বর ২০২২ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রধানমন্ত্রীর হাতে এসএসসির ফলাফল হস্তান্তর : গড় পাসের হার ৮৭.৪৪%, মোট জিপিএ ২,৬৯,৬০২ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ

খবর: ইউএনবি, ছবি: পিআইডি।

 

ডেস্ক রিপোর্ট॥ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সারসংক্ষেপ ও পরিসংখ্যান আজ (সোমবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন।

এ বছর মাদরাসা (দাখিল) ও কারিগরি শিক্ষাসহ ১১টি বোর্ডের অধীনে ২০ লাখের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দুই লাখ ৬৮ হাজার এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ৫৩ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এ বছর এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ বোর্ডের অধীনে পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ, মাদরাসা বোর্ডের অধীনে পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি বোর্ডের অধীনে পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ।

২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় এবছর ৮৬ হাজার ২৬২ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

২০২১ সালে জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।

এ বছর সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে তিন হাজার ৫২৭ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ২৭ হাজার ২৯০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ বেশি পেয়েছে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৬২ হাজার ৮১ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ২৮ হাজার ৮৪৫ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতার বিরুদ্ধে সনাতনী ধর্মালম্বী পরিবারের বাড়ি দখল ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন 

কাশিয়ানীতে সরকারি রাস্তার হ্যাজিং তুলে দখল চেষ্টা

কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী ঐক্যর জোট

সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা তৎপর রয়েছে : বিজিবি প্রধান

নাটোর ৪ আসনে নৌকার মাঝি হতে চান আব্দুল কাদের 

রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

যশোর কেন্দ্রীয় বাসটার্মিনালের মিনির মাদক আস্তানা গুড়িয়ে দিল সচেতন এলাকাবাসী

ভিতরগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

যশোর ব্লাড ব্যাংকের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ

বাংলাদেশ আ.লীগ নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করছে – মসিক মেয়র ইকরামুল হক টিটু