মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাধীন মহেশপুর ইউনিয়নের জোনাসুর পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন মোঃ আকরাম মৃধা সরকারি LGED’এর পাকা রাস্তার হ্যাজিং তুলে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার( ১৬এপ্রিল) বিকাল ৪ টার সময় গোপন তথ্যের ভিত্তিতে এলাকার সচেতন নাগরিকদের সাথে নিয়ে সরেজমিন দেখা যায়, আকরাম মৃধা তার বাড়ির সীমানা প্রাচীর(বাউন্ডারি) নির্মাণের জন্য পাকা রাস্তার প্রায় ৫০-৬০গজ হ্যাজিং তুলে ফেলেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বলেন, এটা তাদের নিজস্ব সম্পত্তি। রাস্তা নির্মাণের সময় বাঁধা দেয়া হয়েছিল। পরে এলাকার জনগণের স্বার্থে রাস্তা করতে দেয়া হয়েছে। এখন আমরা বাউন্ডারি করবো তাই এই হ্যাজিং তুলে ফেলেছি তবে আমরা ৩-ইঞ্চি করে ঠালাই দিয়ে দিবো।
তবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মনে করেন তিনি যদি সরকারি রাস্তা দখল না করবেন তাহলে রাস্তার ইট কেন তুলছেন, অবশ্যই তা খতিয়ে দেখা উচিত।
সরকারি রাস্তার হ্যায়াজিং তুলে ফেলার বিষয়ে এলজিআরডি র কাশিয়ানী উপজেলা প্রকৌশলী সজল দত্ত্বের কাছে জানতে চাইলে তিনি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।




















