বাংলাদেশ সকাল
রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রমীলা ফুটবল টূর্নামেন্টের চাম্পিয়ন ‘লালমনিরহাট প্রমীলা ফুটবল একাডেমি’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ

 

মোসাদ্দেকুর রহমান সাজু : নীলফামারীর ডোমারে ‘মরহুমা আয়েশা ইসলাম পলি স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ২০২৪/২৫’ এর ফাইনাল ম্যাচে জয়পুরহাট প্রমীলা ফুটবল একাডেমিকে টাইব্রেকারে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লালমনিরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি।

রবিবার (৫ই জানুয়ারী) বিকেলে উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনালে একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করেন লালমনিরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি ও জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি খেলার প্রথমার্ধে সাদিয়ার গোলে ১-০ তে এগিয়ে যায় জয়পুরহাট। তবে দ্বিতীয়ার্ধে মধ্য মাঠের ফ্রি-কিক থেকে একটি দুর্দান্ত গোল করে লালমনিরহাটকে ১-১ গোলের সমতা এনে দেয় মিম। নির্ধারিত সময়ের খেলায় ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে জয়পুরহাটকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে চাম্পিয়ন হয় লালমনিরহাট প্রমীলা ফুটবল একাডেমি।

ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ও ১ নং ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা কৃষক দলের সভাপতি আফজালুর রহমান চৌধুরী হিরো, উপজেলা মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী, সাধারণ সম্পাদক শাহানারা বেগম বিথি, ডোমার থানার এসআই কাজল কুমার রায় প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে চাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, ম্যাচ পরিচালকবৃন্দ ও উভয় দলের খেলোয়াড়বৃন্দের মাঝে মাঝে পুরষ্কার ও তুলে দেন অতিথিবৃন্দরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অপরাধীদের দৌরাত্ম কমাতে পুলিশ বক্স নির্মাণ: পরিদর্শনে ডিসি

যশোরে দুর্গাপূজায় বিএনপির শুভেচ্ছা বিনিময় 

সমস্যা সমাধানে মুহুর্তেই হাজির মানবতার ফেরিওয়ালা খ্যাত ইএনও মুহাম্মদ আশরাফুল আলম

নাটোরে ৮ জামায়াত কর্মী আটক

চট্টগ্রাম নাসিব ও এনপিও’র উদ্যোগে উৎপাদন, উৎপাদনশীলতার শীর্ষক সেমিনার

পাইকগাছা উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন তদারকিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান

১১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে কর্মসূচির ডাক বিএনপি’র

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যােগে শেখ রাসেল দিবস উদযাপন 

সীতাকুণ্ডের ভাটিয়ারী ঈদ উৎসব পুরস্কার বিতরনী সম্পন্ন

শিবপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত