বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রেমের সুত্র ধরে ঝিকরগাছায় কলেজ ছাত্রীর আত্মহত্যা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ

জহিরুল ইসলাম, যশোর॥ যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় সাদিয়া খাতুন (১৮) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সাদিয়া খাতুন ঝিকরগাছা উপজেলা সদর ইউনিয়নের পদ্মপুকুর চাপাতলাঁ গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাইদুল ইসলামের মেয়ে ও ঝিকরগাছা সরকারী শহীদ মশিয়ুর রহমান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বুধবার (১৫ মার্চ) দুপুরে চাঁপাতলা গ্রামে সাদিয়ার নিজ ঘরে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। সাদিয়া খাতুনের পরিবার, সহপাঠী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সাদিয়ার সাথে সাগরপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল হাই এর ছেলে আকাশ হোসেনের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তারা প্রায়ই একে অপরের সাথে মেলমেশা করতো এবং দু’জন বিবাহ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আকাশের পরিবার বিষয়টি মেনে নিতে চায়নি। হঠাৎ করে সাদিয়ার আত্মহত্যার বিষয়টি নিয়ে এলাকায় নানারকম জল্পনা-কল্পনা শুরু হয়। ঘটনার দিন সকালেও আকাশকে সাদিয়াদের বাড়িতে দেখা গেছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

খবর পেয়ে ঝিকরগাছা থানার এস আই সুব্রত কুমার ও এস আই আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সাদিয়ার আত্মহত্যার ঘটনায় তা পরিবার থেকে কোন অভিযোগ করতে চাচ্ছেনা সাদিয়া খাতুনের দাদা ওয়াজেদ আলী ও চাচা আমিনুল ইসলাম।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

বেনাপোল রেললাইনের অবৈধ স্থাপনা ও বস্তি ঘর উচ্ছেদ; নতুন রেললাইনের কাজ শুরু 

মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদের বিদায় সংবর্ধনা 

ডিমলায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র সমাবেশ ও কর্নসার্ট

পার্বতীপুর প্রকৌশলী কর্তৃক মসজিদ ও এতিমখানায় নগদ অর্থ প্রদান

বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটি’র আশরাফপুর  কবরস্থানে বৃক্ষরোপণ

গুরুদাসপুরে বখাটের উৎপাত ভূমিহীন আশ্রয়নের গুচ্ছগ্রামে

ফুলপুরে রুপসী ইউনিয়নে আনসার ভিডিপি ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ 

সেদিন অনুমতি ছাড়া কোচিং সেন্টার থেকে শিক্ষা সফরে গিয়ে মৃত্যু হয়েছিল স্কুল ছাত্র সাগর চন্দ্রের

পাবনায় ওয়ানশুটারগানসহ গ্রেফতার ১