বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফটিকছড়িতে পূজোর ফুল তুলতে গিয়ে নিখোঁজ হিন্দু কিশোরী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৩ ১:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ চট্টগ্রাম ফটিকছড়িতে ১৭বছর বয়সের এক হিন্দু কিশোরী নিখোঁজ হয়েছে। এ নিয়ে ফটিকছড়ি থানায় জিডি করেছেন ওই তরুণীর মা সবিতা রাণী শীল। জিডি নং ৩৭১।

৯ আগস্ট (বুধবার) ভোরে উপজেলার পাইন্দং ইউপির ৮নং ওয়ার্ড থেকে নিখোঁজ হন ওই কিশোরী। ফটিকছড়ি থানায় নিখোঁজ কিশোরীর মায়ের করা জিডিতে সন্দেহজনক সঙ্গী হিসেবে উল্লেখ করা হয় মিনহাজুল আলম রাহি (১৮) নামে এক মুসলিম যুবকের নাম।

নিখোঁজ কিশোরী দক্ষিণ পাইন্দং হরি শংকর মাস্টার বাড়ির প্রদীপ শীলের মেয়ে এবং সন্দেহজনক সঙ্গী মিনহাজুল আলম রাহি একই ইউপি’র হাইদ চকিয়া গ্রামের মাহবুব আলমের ছেলে।

এ দিকে হিন্দু কিশোরী এবং মুসলমান যুবক পালিয়ে গেছে বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে যুবক রাহির পিতা মাহবুব আলম বলেন- আমার ছেলে সকালে শহরে যাবে বলে বেড়িয়েছে। এখনো আসেনি। কারো সাথে পালিয়ে গেছে এমন কোন খবর পায়নি।

এদিকে রাহির দুইটি মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলেও নাম্বার বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে নিখোঁজ কিশোরীর মা ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে কিশোরীর এক চাচাতো ভাই জানান- এর আগেও তারা যেন একজন অন্যজনের সাথে যোগাযোগ না করেন তার জন্য নিষেধ করা হয়েছিল। তারা শতভাগ নিশ্চিত যে ওই কিশোরী রাহির সাথেই আছেন।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ডিউটি অফিসার এসআই মো.সেলিম জানান- কিশোরী নিখোঁজ এর একটি জিডি হয়েছে থানায়। এ ব্যাপারে তারা কাজ করছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিএমএসএস’র মানববন্ধন

বিয়াই এর চোখ তুলে নিলেন বিয়ান

সিরাজগঞ্জে সাত দিনে ৪২ কর্মসূচীতে অংশ নিয়ে রেকর্ড গড়লেন এমপি মিল্লাত

খানপুর হাসপাতালে নতুন ভবনে আউটডোর সেবা চালু

গুরুদাসপুরে পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা

বিগত বছরের ন্যায় এবারও সীতাকুণ্ডে এইচএসসি পরীক্ষার্থীদের জন্যে এমএফজেএফ’র বাস সেবা

প্রধানমন্ত্রী চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে সর্বস্তরের নিকট লিফলেট বিতরণ

সাতক্ষীরায় চার দফা দাবিতে ম্যাটস চিকিৎসকদের ধর্মঘট

নাটোর ৪ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান ব্যারিস্টার সুব্রত কুন্ডু