বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি: পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ান সিনেটর ফাতিমা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১১, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সিনেটর ফাতিমা পেম্যান। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার গ্রিন পার্টির প্রস্তাবকে সমর্থন করায় তাকে দল থেকে বরখাস্ত করা হয়। এরপর তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, “আমি কোনো যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে পালিয়ে আসা উদ্বাস্তু নই যে নিরাপরাধ মানুষের উপর নৃশংসতা দেখে চুপ থাকব। আমি এ দেশের নাগরিক। তাই আমি আমার মত প্রকাশে স্বাধীন।”

ভোটের আগে তিনি আল-জাজিরার জন্য একটি মতামত নিবন্ধ লেখেন। সেখানে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে নৈতিক বাধ্যতামূলক কাজ হিসেবে বর্ণনা করেছেন।

পেম্যান যখন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়ে পদমর্যাদা হারিয়েছেন, তখন তিনি একটি জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, যারা ফিলিস্তিনকে অগ্রাধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।

পেম্যান বলেন, আমি পশ্চিম অস্ট্রেলিয়ানদের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করেছি। তারা আমাকে হাল না ছাড়তে বলেছে। আমি লেবার পার্টির মূল মূল্যবোধ নিয়ে কাজ করছি যা সমতা, ন্যায়বিচার, নায্যতা এবং কণ্ঠহীন ও নিপীড়িতদের সমর্থনে কাজ করে থাকে।

অবশ্য তিনি অস্ট্রেলিয়ান সিনেটে স্বতন্ত্র হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালে পেম্যান অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরিহিতা সিনেটর হিসেবে পার্লামেন্টে বসেন। ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে সমর্থন যোগাতে লেবার পার্টির একমাত্র সদস্য পেম্যান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে টেকনো ডায়াগন্সটিক সেন্টারের ভূল পরীক্ষায় বাচ্চা দুই থেকে এক

সারা বাংলাদেশ আমাদের নারায়ণগঞ্জকে নিয়ে গর্ব করবে আলোচনা করবে এই গ্রিন অ্যান্ড ক্লিন সিটির জন্য -ডিসি

আ.লীগের পঁচাত্তর বছরে স্বাধীন দেশ প্রাপ্তি,উন্নয়ন ও সাফল্য অর্জনে গৌরবোজ্জ্বল অধ্যায়: সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আ.লীগ

আড়াইহাজার কিন্তু ডাকাতি কবলিত এলাকা -না’গঞ্জের আড়াইহাজার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

তিস্তা নদী রক্ষা আন্দোলনে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি, হাজারো মানুষের অংশগ্রহণ

রাণীশংকৈলে সাংবাদিকদের মানববন্ধনে অভিযুক্তদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম 

শৈলকুপা থানায় হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১৫

উৎসব মুখর পরিবেশে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

প্যারিসে ড. নুরান নবী আজীবন মুক্তিযোদ্ধা’র প্রদর্শনী অনুষ্ঠিত

রাণীশংকৈলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন