রবিউল হক বাবু, (ফুলপুর) ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর থানায় নব যোগদানকারী অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সোহেল সাহেবের সাথে রোববার রাতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মোঃ বন্দে আলী।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন, ছাইদুল ইসলাম মোবারকী, সহ-সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক তপু রায়হান রাব্বি, মানবাধিকার সম্পাদক মফিদুল ইসলাম, সাহিত্য ও প্রচার সম্পাদক বাহার উদ্দিন, সাংবাদিক উজ্জল চৌধুরী, আকিকুল ইসলাম, রবিউল হক বাবু প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব তথ্য ও যোগাযোগ সম্পাদক সেলিম রানা, সাংবাদিক নুর হোসেন খান, উজ্জ্বল চৌধুরী, জুয়েল রানা, এসএম শামীম প্রমুখ। নব যোগদানকারী অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সোহেল দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।




















