রবিউল হক বাবু, ফুলপুর (ময়মনসিংহ): ময়মনসনিংহের ফুলপুর উপজেলা আনসার ভিডিপি’র উদ্যোগে ভিডিপি সদস্যদের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণের অষ্টম দিন ১ অক্টোবর মঙ্গলবার নারী বিষয়ক প্রশিক্ষণ দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ আরমানা হক।
প্রধান অতিথি আরমানা হক বলেন, নারীরা সমাজের বোঝা নয়। এত ঘেন খাটিয়ে চললে তারা নানান উদ্যোক্তা হতে পারে। একটা সংসার চালিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে। তবে তাদের মনে থাকতে হবে মনোবল ও সাহস। বর্তমানে পুরুষের পাশাপাশি বিভিন্ন ডিপার্টমেন্ট, কলকারখানায় কাজ করে নারীরাও অনেক এগিয়ে আছে। উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হচ্ছে তারা। তবে সকল ক্ষেত্রেই একটু দরকার প্রশিক্ষণের। আপনারা ১০ দিনের এ মৌলিক ভিডিপির প্রশিক্ষণে আশা করি অনেক কিছুই শিখতে পারবেন। তাদের মাধ্যমে আরো বড় ধরনের ট্রেনিং ও নিতে পারবেন। এছাড়াও বাল্য বিয়ে রুখে দাঁড়াতে হলে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি ছেলে মেয়ে উভয়ের এই ট্রেনিং এর সফলতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার, প্রশিক্ষক টিআই আব্দুর রহমান সোহেল, বওলার সাবেক ইউনিয়ন দলনেতা আব্দুল মালেক সরকার প্রমূখ।
বওলা ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা রবিউল হক বাবু ও দলনেত্রী সুরাইয়া আক্তার বলেন, গ্রাম পর্যায়ের শিক্ষিত ৬৪ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য-সদস্যাগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারনা লাভ করবে এবং ভিডিপি প্লা্টুনের সদস্য হিসেবে দায়িত্ব অন্তর্ভূক্ত হবে। সংশ্লিষ্ট গ্রামের ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলার সমন্বয়ে গঠিত দু’টি প্লাটুনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়। ১০ দিনের প্রশিক্ষণ শেষ দিন আগামী বৃহস্পতিবার। ঐদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার, ট্রেনিং এর সনদপত্র ও ভাতা প্রদান করা হবে।



















