বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফুলপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২২, ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ণ

 

রবিউল হক বাবু ফুলপুর (ময়মনসিংহ) :

ময়মনসিংহের ফুলপুরে বওলা ইউনিয়ন বওলা বাজারে আজ ২১শে এপ্রিল সোমবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বওলা বাজারে অভিযান পরিচালনা করে দুটি মুদির দোকান সহ একটি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাজার সংলগ্ন বেকারিতে অবৈধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পণ্য উৎপাদন করায় জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায়, খুর্শেদ আলম এর ছেলে জাহাঙ্গীর আলম(৩৬)কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

পরে সন্ধ্যায় বওলা বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে একই আইনে ৫১ ধারাই মুদি ও বীজ ব্যবসায়ী রহমত আলীর ছেলে রুহুল আমিনকে ১০ হাজার টাকা এবং গলীম খানের ছেলে আনারুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এবং সরকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। অভিযুক্তগণ তাৎক্ষণিক টাকা পরিশোধ করেন ।

এ সময় সাথে ছিলেন তারাকান্দা অস্থায়ী ক্যাম্পের সেনাবাহিনী ও ফুলপুর থানার পুলিশ প্রশাসনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, দেশ ও জনগণের কল্যাণে এমন অভিযান সব সময় অব্যাহত থাকবে। জনস্বার্থে সকলকে অপরাধ জনিত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর সদর হাসপাতালে মৃত নবজাতককে খুলনায় রেফার করা নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

নিহত পুলিশ সদস্যদের পরিবারকে যশোর জেলা পুলিশ সুপারের ঈদ উপহার

ভূমিদস্যু নজরুলের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ঘুষ কান্ডে গ্রেপ্তার তৃনমূল নেতা কুন্তল ঘোষ

বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা, ব্যারাজের সব গেট খুলে দিয়েছে ভারত

আওয়ামী লীগের চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতায় জমে উঠেছে বরগুনা-১ এর সংসদ নির্বাচন

রাজশাহীতে শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতন, গৃহকর্ত্রী গ্রেপ্তার

দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া স্থাপনে বিজিবির বাঁধা

জলঢাকায় নারী অধিকার ও অন্তর্ভুক্তি সুশাসন মেলা অনুষ্ঠিত

আটাব’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত