রবিউল হক বাবু, ফুলপুর ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে ভাইটকান্দি ইউনিয়নের ছোটশুনই বাজারে আজ বুধবার (৯ জুলাই) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।
ঘটনাস্থল ছোট শুনই বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুটি মামলায় ১ হাজার ৫০০টাকা জরিমানা করেন।
এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্ক করেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।




















