রবিউল হক বাবু, ফুলপুর ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে গত ১৪ ই ফেব্রুয়ারী রূপসী ইউনিয়ন চুনারুঘাট পাড়া গ্রামে ভাঙা রাস্তার মেরামতে জন্য একটি ফেসবুক পোষ্ট দেওয়ায় আজ ১৭ ই ফেব্রুয়ারী ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম মহোদয় ছুটির দিন থাকা সত্ত্বেও সরেজমিনে ৮নং রুপসী ইউনিয়নের চুনারুঘাট পাড়া গ্রামে চুনারঘাট হতে রুপসী বাজার পর্যন্ত ভাঙা রাস্তার মেরামত করা জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, ৮নং রুপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী, ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান সহ এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ।
পরিশেষে এলাকাবাসী পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি.এম আরিফুল ইসলাম কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।




















