বাংলাদেশ সকাল
বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফুলরাজ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি জাকারিয়ার মতবিনিময় 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ

 

আবু বকর ছিদ্দিক রনি, বিশেষ প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছার ‘গদখালী ফুলের রাজ্যে’ সুশৃঙ্খল সুরক্ষিত নিরাপদ মহাসড়ক নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট বিভিন্ন পেশার কর্মজীবীদের নিয়ে,খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি জাকারিয়া মতবিনিময় সভা করেন।

২২ শে জানুয়ারী বুধবার বেলা ১২ টার সময় ঝিকরগাছার গদখালী বাজারে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে ও কুরআন তেলোয়াতের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি মোঃ জাকারিয়া শ্রমিকদের উদ্দেশ্যে করে বলেন, দ্রুতগতিতে গাড়ি চালানো বা হাইডলিং হর্ণ না বাজানো এবং মহাসড়কের উপর অবৈধভাবে তিন চাকার গাড়ি চলাচল না করার নিষেধাজ্ঞা দেন।

তিনি আরও বলেন, ঝিকরগাছা বাজার, গদখালী বাজার, নাভারন বাজার ও বেনাপোল স্থলবন্দরের মহাসড়কের পাশে অবৈধভাবে দোকান পাট সরিয়ে নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশনা দেন, নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামানের প্রতি।

পরে মতবিনিময় সভা শেষে,নাভারণ হাইওয়ে থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে করে, নওয়াপাড়া হাইওয়ে থানায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, যশোর সহকারী পুলিশ সুপার মোঃ নাসিম খান,নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামান রোকন,এসআই মোঃ ইউসুফ শেখ,এসআই মোঃ আজিজুল, এসআই মোঃ সালাউদ্দিন,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী,ঝিকরগাছা প্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইব্রাহিম, গদখালি বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ গণমাধ্যম কর্মীগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদুল আযহা উপলক্ষে ৫ টাকা বাড়িয়ে গরু, খাসির চামড়ার দাম নির্ধারণ

ঢাকা-দিল্লী সম্পর্ক আরও জোরদারে শেখ হাসিনা-মোদির ঐকমত্য

শ্রীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা; ছাত্রলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

শীতার্তদের মাঝে কাউন্সিলর আলহাজ্ব মো. আনোয়ার ইসলাম শীতবস্ত্র কম্বল বিতরণ

পাথরঘাটা পৌরসভায় কাজের সিডিউল দিতে নারাজ প্রকৌশলী 

বিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত

দেশের বিদ্যমান উদ্ভুত পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

লালমনিরহাট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন 

ঝিকরগাছায় প্রভাবশালীদের অবৈধ দখলে মহাসড়ক ও ফুটপাত : নিরব ভূমিকায় স্থানীয় পৌর প্রশাসক ও নাভারণ হাইওয়ে থানা