বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফেরত এলো বিদেশে রড চাপায় নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ

 

আবু বকর ছিদ্দিক রনি, বিশেষ প্রতিনিধি: সিঙ্গাপুরে বহুতল ভবনে কাজ করার সময় রড চাপা পড়ে নিহত রাকিব হোসেন (২৪) নামে এক বাংলাদেশি শ্রমিকের মরাদেহ ৫ দিন পর দেশে ফেরত এসেছে। রাকিব বেনাপোল বন্দর থানার ঘিবা গ্রামের মমিনুর রহমানের ছেলে।

গেল ৩ এপ্রিল সিঙ্গাপুরে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত রডের বান্ডিলের নীচে চাপা পড়ে মারাত্মক আহত হয় রাকিব। এরপর দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (২০ এপ্রিল) রাতে সে মারা যায়।

নিহত রাকিবের চাচা মিলন হোসেন জানান, গত ৩ এপ্রিল রাকিব কনস্ট্রাকশনের কাজ করার সময় রড চাপায় গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরই তাকে রডের নিচ থেকে উদ্ধার করে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্সের উদ্ধারকারীরা হাসপাতালে ভর্তি করে।

নিহত রাকিবের বাবা মমিনুর রহমান জানান, সংসারের হাল ধরতে এক বছর হলো রাকিব সিঙ্গাপুর গিয়েছিল। সে সিঙ্গাপুরে কনস্ট্রাকশনের কাজ করতো। গত ৩ এপ্রিল প্রতিদিনের মতো সে কাজে যায়। এক পর্যায়ে ওইদিন বিকাল ৫টার দিকে ভবনের উপরে তোলার সময় তার ছিড়ে সে রডের নিচে চাপা পড়ে। সেখান থেকে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্সের উদ্ধারকারীরা এবং সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ২০ এপ্রিল রাত ১১ টার দিকে সে মারা যায়।

বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ বলেন, সিঙ্গাপুরে নিহত রাকিব আমার ইউনিয়নের ঘিবা গ্রামের বাসিন্দা। তার পরিবারের মাধ্যমে জেনেছি সে সিঙ্গাপুরে কাজ করার সময় রড চাপায় মারা গেছে। তার মৃতদেহ বৃহস্পতিবার রাতে দেশে আনা হয়েছে। শুক্রবার সকালে দাপন হবে।

এদিকে রাকিবের মরদেহ বাড়িতে আনা হলে এলাকায় শোকের মাতম শুরু হয়। অকালে পুত্র হারোনোর শোক এলাকার আকাশ -বাতাস ভারী হয়ে ওঠে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলীতে “রঙিন মলাটে নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত” বই উৎসব উদযাপন 

শিবগঞ্জে মাছের জালে গ্রেনেড

ইসকনের কাঁধে ভর করে চলেছিলো ফজলে করিম ও ফারাজের রামরাজত্ব

যশোরে টাকা আত্নসাতের অভিযোগে কুরিয়ার সার্ভিস কর্মী গ্রেফতার 

পুলিশ স্বামীর বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে হ্যাপী

কালীগঞ্জে বাবার সাথে পুকুরে গরু গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

টুঙ্গিপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুদ ফকির সহ গ্রেফতার ২

রাণীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

সাতক্ষীরার মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শাহজাহান মাস্টারের ভূমিকা

খাদ্য বিভাগ পাঁচ-ছয়টি কর্পোরেট গ্রুপের হাতে জিম্মি; সিন্ডিকেটের খাদ্য সামগ্রীর সংকট