বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফ্যাক্ট পরকীয়া : শ্বশুরের হাতে জামাই খুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দিঘলবাক গ্রামে মেয়ের জামাই ও তার ২ সহোদরের হাতে খুন হয়েছেন বৃদ্ধ শ্বশুর।

নিহতের নাম মো. আব্দুল মোতালেব(৫৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের দিঘলবাক গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। সাথে সাথেই স্বজনরা লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আনা হয়। লাশের ময়না তদন্ত শেষ করে লাশ যখন তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় তখনই এলাকার লোকজনের উপস্থিতিতে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা হয়।

(১৩ই সেপ্টেম্বর) মঙ্গলবার ভোররাতে উপজেলার পাশ্ববর্তী সলুকাবাদ ইউনিয়নের মথুরকান্দি গ্রামের মৃত রইছ মিয়ার ছেলে মো.আব্দুস ছাত্তার ও তার আপন দুই সহোদর আব্দুল কদ্দুছ ও আব্দুল খালেক মিলে দিঘলবাক গ্রামে গিয়ে শ্বশুর বাড়ির বসতঘরে প্রবেশ করে শ্বশুর মো. আব্দুল মোতালেবের গলা চেপে ধরে দাড়াঁলো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে তাকে হত্যা করে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে ও হত্যাকারীদের আটক করতে পারেননি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আনুমানিক ২০১২ সালে মথুরকান্দি গ্রামের মৃত রইছ মিয়ার ছেলে মো. আব্দুস ছাত্তার একই উপজেলার পলাশ ইউনিয়নের দিঘলবাক গ্রামের মো. আব্দুল মোতালেব এর মেয়ে আখলিমা খাতুনকে বিয়ে করেন। বিয়ে পর তাদের সংসারে ৪টি ছেলে সন্তান জন্মগ্রহন করে এবং আখলিমা বর্তমানে আবারো ৭ মাসের অন্তসত্তা বলে পারিবারিক সূত্রে জানা যায়।

কিন্তু বিয়ের পর থেকেই স্বামী আব্দুস ছাত্তার এক নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন। এতে তার স্ত্রী আখলিমা খাতুন দেখে ফেলায় স্বামীকে বিভিন্নভাবে পরকিয়া থেকে ফিরিয়ে আসতে বাধা প্রদান করায় তার উপর চলে শারীরিক নির্যাতন। এভাবে স্ত্রী আকলিমা খাতুনের উপর নির্যাতনের স্ট্রীমরোলার চলতে থাকে। এক পর্যায়ে গত এক সপ্তাহ পূর্বে স্ত্রী আকলিমা খাতুনকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিলে আকলিমা নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। এই পরকিয়ার ঘটনায় বাধা দেয়ার কারণেই মেয়ের জামাই আব্দুস ছাত্তার ও তার দুই সহোদর আব্দুল কদ্দুছ ও আব্দুল খালেক ক্ষিপ্ত হয়ে শ্বশুর আব্দুল মোতালেবকে পরিকল্পিতভাবে খুন করা হয় বলে জানান নিহতের মেয়ে আকলিমা খাতুন। এ ঘটনার পরপরই খুনীরা বাড়ি ছেড়ে এবং মোবাইল ফোন বন্ধ করে এলাকো ছেড়ে পালিয়ে গেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত মো. আব্দুস ছাত্তারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোনেটি বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাইফুল ইসলাম হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে এবং মামলা দায়েরের পর দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে সার্ভেয়ার/সমমান পদের বেতন স্কেল ১০ম গ্রেডের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট  

বদলগাছীতে ইটভাটা মালিকের বিরুদ্ধে গৃহবধু ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ 

ইউবিআইইএমও’র সিনিয়র সহ-সভাপতি এড. আতাউর রহমান শামীমের প্রয়াণে শোক প্রকাশ 

রাত পোহালেই আমতলী পৌর নির্বাচন; ঝুঁকিতে ৪ কেন্দ্র, বহিরাগতদের কৌশল অবলম্বন

চকবাজার  রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ছিলেন আমান উল্লাহ খয়রাতি

পুলিশকে নিয়ে জনমনের বিরূপ চিন্তা ধারা পরিবর্তনে কাজ করে যাচ্ছি – ওসি মোঃ ফেরদৌস জাহান 

ভারতের সঙ্গে বিন্দুমাত্র আপস নয়- সারজিস আলম

ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বিদায়ী নভেম্বরে সড়ক,রেল ও নৌপথ দূর্ঘটনায় ৫০৩ জন নিহত, আহত ৬৩০ : যাত্রী কল্যাণ সমিতি

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বৃদ্ধি ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রতাহারের দাবিতে বিএমএসএস’র মানববন্ধন