বাংলাদেশ সকাল
রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বৃদ্ধি ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রতাহারের দাবিতে বিএমএসএস’র মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বৃদ্ধি ও প্রকৃত ঘটনা আড়াল করতে উল্টো সাংবাদিকদের নামেই মিথ্যা ও হয়রানিমূলক মামলার ঘটনা বেড়েই চলেছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) বরাবরই এ ধরনের ন্যাক্কারজনক ঘৃণিত কর্মকান্ডের প্রতিবাদ করে আসছে। বিএমএসএস লক্ষ্য করেছে এ ধরনের ঘটনাগুলি অতীতের যে কোন সময়ের তুলনায় সাম্প্রতিক সময়ে আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকী। এ অবস্থা যদি অব্যাহতভাবে চলতে থাকে তাহলে যে কোন ঘটনাকেই দুষ্কৃতকারীরা তাদের অপকর্ম ঢাকতে ঢাল হিসেবে ব্যবহার করবে এবং সাংবাদিকদের হামলার বিচার যদি না হয় তাহলে হামলার ঘটনাও অতীতের যেকোন সময়ের তুলনায় বৃদ্ধি পাওয়ার আশংকা থাকবে।

সাম্প্রতিককালে ঘটে যাওয়া বরগুনার তালতলীত ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক পরিচয়ে অরাজনৈতিক ব্যক্তিতরা নিজেদের অপকর্ম ধামাচাপা দিতে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার জসিম সিকদার, দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি, নাঈম ইসলাম, দৈনিক মানবকন্ঠের তালতলী উপজেলা প্রতিনিধি, মো: শাহাদাৎ হোসেন, এখন টিভির চিফ রিপোর্টার আরিফ হোসেন এবং নীলফামারীতে ঘটে যাওয়া দৈনিক সমাজ সংবাদের নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ নুরল আমিন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা, দৈনিক আজকের দেশ কন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম (বাচ্চু), দৈনিক বর্তমান কথার জেলা প্রতিনিধি হারুন-উর রশিদ, দৈনিক জনতার জেলা প্রতিনিধি এন,এম হামিদি বাবু সহ বাংলাদেশের অগনিত সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এ সকল হামলার বিচার, সাজানো মিথ্যা মামলার প্রত্যাহারসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে ২৯ শে এপ্রিল ২০২৪, সোমবার সকাল ১০:০০ ঘটিকার সময় তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে।

উক্ত মানবান্ধনে উপস্থিত থাকবেন আওয়ামীলীগ নেতা ও সাপ্তাহিক গন বাংলা’র প্রধান উপদেষ্টা সাপ্তাহিক এম এ করিম, দ্যা ডেইলি ন্যাশনাল নিউজ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র উপদেষ্টা জনাব আলী নেয়ামত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদুল আলম তপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র চেয়ারম্যান মোঃ সুমন সরদার, মহাসচিব এম এ বাশার, ভাইস চেয়ারম্যান মীর্জা গালিব উজ্জ্বল, ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকিবুজ্জামিন, প্রশান্ত কুমার, ক্যাট জার্নালিস্ট কমিটির মুক্তা মিয়া, মুখপাত্র মন্জুর আলম রাসেল প্রমুখ ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আরব আমিরাতে বাংলাদেশ থেকে ৯০০ দক্ষ গাড়ি চালক নিবে, আলোচনা চলছে বাইক চালকও নিয়োগের

প্যারিসে ড. নুরান নবী আজীবন মুক্তিযোদ্ধা’র প্রদর্শনী অনুষ্ঠিত

যুবদল নেতা ‘মাসুদ’ আতংকে দিশেহারা পাবনার কাশিনাথপুর’র গোপালপুরবাসী

আত্রাইয়ে লাগামহীন সবজির বাজার দিশেহার নিম্ন আয়ের মানুষ

মাটিরাঙ্গায় ভারতীয় সিগারেট ও মদ সহ আটক এক

পাইকগাছায় সংস্কারের জন্য খুড়ে রাখা রাস্তাটি এখন মরণ ফাঁদ

আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

মে মাসে ৫৫০ টি দূর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৯৩২

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজাসহ আটক ২