মোঃ মেহেদী হাসান বগুড়া (প্রতিনিধি)॥ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ লাইন্সে বগুড়ার শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।
শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার, কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেডের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার মাহবুবুল হক অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল) শরাফত ইসলাম, প্রমুখ।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম,এসময় তিনি বলেন, প্রচন্ড এই শীতে অসহায় ও নিন্ম আয়ের মানুষেরা প্রচুর কষ্ট করেন। তাদের কষ্ট লাগবে সমাজের বিত্তশালী ও সামজিক সংগঠনগুলোর এগিয়ে আসা উচিত। শুধুমাত্র তাহলেই আমাদের সমাজে ভেদাভেদ কমিয়ে আসবে। ইতোমধ্যে যারা এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।১ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।




















