বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বগুড়া শাজাহানপুরে এসিড ব্যাটারি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২, ২০২৪ ১০:২৮ অপরাহ্ণ

 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শাজাহানপুরের উপজেলার গোহাইল ইউনিয়ন এর জামাদারপুকুর এলাকায় ভাই ভাই নামীয় একটি প্রতিষ্ঠান পুরোনো এসিড ব্যাটারি প্রক্রিয়াজাত করে সীসা প্রস্তুত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এবং এনএসআই এর তথ্য ও সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউসনে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।

মঙ্গলবার (০২ জুলাই) সন্ধা ৭ টা থেকে রাত ৮ টায় গোহাইল ইউনিয়ন এর জামাদারপুকুর এলাকায় ভাই ভাই প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম (৪০) উপস্থিত সাক্ষীগণের সামনে তার অপরাধ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করলে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী মোবাইল কোর্টে তাকে ৫০,০০০/=টাকা অর্থদণ্ড প্রদান করে এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম করাদন্ড ঘোষণা করলে তিনি অর্থদন্ড তাৎক্ষণিকভাবে আদায় করেন কারাদন্ড হতে অব্যাহতি পান।

পরিবেশ রক্ষা এবং এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আগামী ০২দিনের মধ্যে তাদের সকল কার্যক্রম বন্ধ এবং কেমিক্যাল বর্জ্য যথাযথ ভাবে ডিসপোজ করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এ সময় উপস্হিত ছিলেন এস আই আসাদুজ্জামান এর নেতৃত্বে শাজাহানপুর থানার পুলিশ সদস্যবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

টি-স্টল ও বেকারিতে হামলা-ভাংচুর; খালি করে দেওয়ার জন্য হুমকি

যুক্তরাষ্ট্রে তীব্র ঠাণ্ডা, তুষারপাতে নিহত ৮৩

নারায়ণগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার 

বিএনপি’র পকেট কমিটি বাতিলের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ 

যশোরে বিএমএসএস’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের রোগমুক্তি কামনা

চালক পড়লেন ঘুমিয়ে বাস পড়লো পুকুরে

নারায়ণগঞ্জ রূপগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি শাহ কামাল আকন্দ

স্বাধীনতাকামী ফিলিস্তিনের পাশে ভারতের জাতীয় কংগ্রেস, ঘোষণা রাহুল গান্ধীর

ঈদগাহ হাইস্কুলে রাতের আধাঁরে তান্ডব