মোঃ মিস্টার মন্ডল॥ বগুড়া-৬ (সদর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৪৯ হাজার ৩৩৬ টি ভোট। ৫০ বছর পর এই আসনে আবার নৌকা বিজয়ী হলো।
ফলাফলে দেখা গেছে, বগুড়া-৬ আসনে বিজয়ী রাগেবুল আহসান রিপুর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান আকন্দের ট্রাক প্রতীকে পড়েছে ২১ হাজার ৮৬৪ টি ভোট। আসনটিতে ভোট পড়েছে ২২ দশমিক ৩৪ শতাংশ।
বুধবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম রাত সোয়া ৯ টার দিকে ফলাফল ঘোষণা করেন।
এই দিকে বগুড়া( ৪) আসন ৮৩৪ ভোটে হারলো হিরো আলম, জয়ী তানসেন, বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট প্রার্থী জাসদ নেতা রেজাউল করিম তানসেন বিজয়ী হয়েছেন। মশাল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের একতারা প্রতীকে পড়েছে ১৯ হাজার ৫৭১ ভোট।
রাত ৮টা ১৫ মিনিটে রিটার্নিং কর্মকর্তা বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ওই আসনের মোট ১১২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
এর আগে ওই আসনে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ওই আসনে ৩ লাখ ২৮ হাজার ৪৬৯জন ভোটারের মধ্যে ৭৮ হাজার ৫৭০ জন ভোট দিয়েছেন। ২৩ দশমিক ৯২ শতাংশ।




















