বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়াইগ্রামে পরকীয়ার জেরে নারীকে হত্যা; মৃত্যুর ছয় মাস পর জানা গেল কারণ, মা-মেয়ে গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে সন্ধ্যা রাণী (৫৫) নামের এক নারীর মৃত্যুর ছয় মাস পরে জানা গেলো পরকীয়ার জেরে হত্যা করা হয়েছিল তাকে। মঙ্গলবার হত্যাকান্ডে জড়িত দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ মামলার প্রধান আসামী মাদক মামলায় জেল হাজতে রয়েছেন। হত্যাকান্ডের শিকার সন্ধ্যা রাণী উপজেলা বনপাড়া পৌরসভার কালিকাপুর গ্রামের সনাতন সরকারের স্ত্রী।

গ্রেপ্তার দুই নারী হলেন-কালিকাপুর গ্রামের পাক্কু রোজারিওর স্ত্রী সুজনা কোড়াইয়া (৬০) ও মেয়ে শিউলী রোজারিও (২২)। এই মামলার প্রধান আসামী পাক্কু রোজারিও মাদক মামলায় জেল হাজতে রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, পাক্কু রোজারিও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সন্ধ্যা রাণীর সাথে পাপ্পু’র দীর্ঘদিন যাবৎ পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে পাপ্পুর স্ত্রীর সাথে প্রায়ই সন্ধ্যা রাণীর ঝগড়া হতো। ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর বিকেলে তাদের দুজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে পাপ্পু রোজারিও ক্ষুব্ধ হয়ে সন্ধ্যা রাণীর মাথায় বাটাম দিয়ে আঘাত করে। পরে স্বজনরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যান। পরদিন তিনি নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সাধারণ ডায়েরী মূলে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। সোমবার ময়না তদন্ত প্রতিবেদন দিলে তাতে সন্ধ্যা রাণীকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক-রবিউল ইসলাম বলেন, সন্ধ্যা রাণী মারা গেলে ওই সময় বিষয়টি স্থানীয় ভাবে ওই ওর্য়াডের প্রভাবশালীরা মিমাংসা করেন। কিন্তু ময়না তদন্তে প্রতিবেদনে হত্যার বিষয়টি উল্লেখ্য করা হলে তার স্বামী সনাতন সরকার বাদি হয়ে তিনজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি শফিউল আজম খান বলেন, তিনজন আসামির মধ্যে মূল অভিযুক্ত জেলহাজতে রয়েছেন। তবে তাকেও এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আজ বুধবার দুই জনকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে “মানবাধিকার: বাংলাদেশ আন্তর্জাতিক প্রেক্ষিত” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

দেবহাটায় এনসিসি ব্যাংকের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপহার বিতরণ

সোনালী ব্যাংকে বিএনপির চক্রবদ্ধ সিন্ডিকেটে আওয়ামী লীগ দোসদের স্থান

গুরুদাসপুরে বলৎকারের অভিযোগে গ্রেফতার চার

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ছিনতাই, যাত্রী গুরুতর আহত

সোনাহাট স্থলবন্দরে লোপাট হাজার কোটি টাকার রাজস্ব 

ভূরুঙ্গামারীতে আপত্তিকর অবস্থায় জামাই শাশুড়ি আটক 

নতুন শিক্ষাবর্ষ, নতুন পাঠ্য, নতুন চ্যালেঞ্জ

মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসার ফাজিল, স্নাতক, ফাজিল অনার্স ও আলিম শ্রেণীর নবীণ বরণ অনুষ্ঠিত