বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়াইগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ

বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কেক কাটা, আলোচনা সভা, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও দোয়া মাহফিলের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বনপাড়া বাজারে উপজেলা আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন এর আয়োজন করে। আনন্দ শোভাযাত্রা শেষে আব্দুস সোবহান প্রামানিক এর সভাপতিত্ত্বে ও মাসুদ করিম বাকীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো: সাজেদুর রহমান খান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম গুরুদাসপুর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, গোপালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, চান্দাই ইউপি চেয়ারম্যান শাহানাজ পারভীন, জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান চাঁদ মোহাম্মাদ, খোকন মোল্লা, যুবলীগ নেতা জাকির সরকার প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে : এফবিজেও

গঙ্গাচড়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন তদারকিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান

শার্শায় কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসানের মোটরসাইকেল র‍্যালী ও পথসভা

সাতক্ষীরায় গাড়ি ভাংচুরের চেষ্টা : জনতার হাতে আটক শিবির কর্মী

গুইমারা শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈদগাঁও ছাত্রলীগকে সু-সংগঠিত করতে ছাত্র নেতা ইরফানুল করিমের নাম উচ্চারিত 

তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হলেন সাংবাদিক

খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে ইউপিডিএফের ২ জন নিহত