বাংলাদেশ সকাল
শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়াইগ্রামে ২০লক্ষ টাকার কারেন্টজাল জব্দ, ৩ জনের কারা ও ১২ জনকে অর্থদন্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি অবৈধ কারেন্টজাল সংরক্ষণ ও বিক্রি করার দায়ে ৩ জনকে কারাদণ্ড ও ১২ জনকে অর্থদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার মৌখাড়া বাজারে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকার ও লক্ষীকোল বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে ১৮ লক্ষ টাকার অবৈধ কারেন্টজাল জব্দ করে। এ অবৈধ জাল বিক্রির অপরাধে ১২ জনকে বিভিন্ন পরিমানে অর্থদণ্ড, গুরুদাসপুরের মসিন্দা গ্রামের লাবু মিয়া ও মোসলেমউদ্দিন নামে ২জনকে ১০ দিন করে কারাদণ্ড এবং বড়াইগ্রামের লক্ষীকোল এলাকার সোহেল রানাকে ১ লক্ষ টাকা জরিমানাসহ ১ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার ইমদাদ হোসেনসহ র‍্যাবের মোট ২৪ জন পোশাকে ও সিভিলে অংশগ্রহণ করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জালালাবাদ ইউনিয়ন পরিষদে ব্যতিক্রমধর্মী  বিদায় ও গণসংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 

রামগড়ে কৃষি উদ্যোক্তার মিশ্রণ ফলজ বাগান কেঁটে দিয়েছে দুর্বৃত্তরা

শার্শার বাগআঁচড়ায় পরিত্যক্ত ৩টি হাতবোমা উদ্ধার

দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

চট্টগ্রামে টিকটকার কর্তৃক অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রী উদ্ধার, আটক তিন অপহরণকারী

তুহিনকে কারাগারে প্রেরণ করায় বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল ডোমার

চট্টগ্রাম জেলা “জাসাস” এর উদ্যোগে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জ্ঞাপন

রাণীশংকৈলে দলিত ও আদিবাসীদের অনুকূল সংবাদ প্রকাশের জন্য মতবিনিময় সভা

সীতাকুণ্ড হতে চট্টগ্রাম শহরে কমিউটার ট্রেন ও বিরতীহীন বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে : এস এম আল মামুন

নারায়ণগঞ্জে ডিসির নাম ব্যবহার করে প্রতারণা, প্রতারক গ্রেপ্তার