বাংলাদেশ সকাল
শুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়াইগ্রামে ২ মাদক ব্যবসায়ীকে ৬৭৭ বোতল ফেনসিডিলসহ আটক করছে র‍্যাব  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রাম থেকে আরও ৫৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে বড়াইগ্রামে ও দুপুর ১টার দিকে বাঘা এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ৬৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব।

আটককৃতরা হলেন, বাঘার আলাইপুরের রিয়াজুদ্দিন মন্ডলের ছেলে আলম হাসান (৪৫) ও একই এলাকার লুৎফর রহমানের ছেলে মিঠুন আলী (৩০)।

সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সঞ্জয় কুমার জানান, গোপন তথ্য ও র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার মাধ্যমে জানা যায়, ফেনসিডিলের একটি চালান নাটোরের বড়াইগ্রামের কয়েনবাজার হয়ে জোনাইল বাজারের দিকে যাচ্ছে। প্রাপ্ত এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের টহল দল বড়াইগ্রামের কয়েন বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিল সহ উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকল জব্দ করা হয়। পরে আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে পাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক মিঠুন আলীর বাঘার আলাইপুরস্থ বসতবাড়ির শোবার ঘর হতে আরও ৫৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিকেলে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পতেঙ্গায় ব্যবসায়িক দ্বন্দ্বে যুবকে কুপিয়ে হত্যা

মিঠাপুকুরে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ 

বিজয় দিবস পালনে ইসলাম

নরসিংদীতে একই আসনে স্বতন্ত্র প্রার্থী স্বামী-স্ত্রী

ঈশ্বরদীতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

সুনামগঞ্জে বিএডিসির ৫০/৬০ লাখ টাকার মালামাল চুরি, চাকুরি হারানো মুক্তিযোদ্ধা কন্যার পূণ নিয়োগ

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমনে ঈশ্বরদী আ’লীগের সভা 

জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ২১’তম বৃত্তি বিতরণ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন 

আমাদের আইন -এর শেরপুর জেলা শাখার নব কমিটি গঠন