বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ মে ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বদলগাছীতে চাঞ্চল্যকর মাদ্রাসার ছাত্র সাকিব হত্যা মামলার প্রধান আসামি আকবর পুলিশের হাতে গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৮, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ

 

এনামুল কবীর এনাম, বদলগাছী উপজেলা : বদলগাছীতে চাঞ্চল্যকর মাদ্রাসার ছাত্র সাকিব হত্যা মামলার প্রধান আসামি আকবরকে গ্রেফতার করেছে বদলগাছী থানা পুলিশ।

জানা গেছে দীর্ঘ ১০ মাস ২০ দিন পর মাদ্রাসার ছাত্র সাকিব হত্যা মামলার আসামিকে সুকৌশলে গ্রেপ্তার করেছেন পুলিশ। এ নিয়ে মামলার পাঁচ জন আসামিই গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে বলে পুলিশ সুএে জানা যায়।

১৬ মে আনুমানিক সন্ধা ৬ টায় গোপন সংবাদের ভিক্তিতে সুকৌশলে আকবর(২৫)কে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি আকবর হোসেন(২৫) উপজেলার জাইজাতা গ্রামের মো হেলাল হোসেনের ছেলে।

শুক্রবার সকালে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ এবং মামলা সুত্রে জানা যায়, নিহত সাকিব হোসেন (১৫) মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সাকিব ফতেপুর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন।

গত ১৯ শে জুন সাকিব ভ্যান নিয়ে বাহিরে যায়। বাড়িতে ফিরে না আসলে পরিবার থানায় জিডি করে। তার এক সপ্তাহ পর মাতাজিহাট রোডে গাবনা ভোবন ব্রিজের নিচে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর বদলগাছী থানা পুলিশ লাশটি উদ্ধার করেছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ