বাংলাদেশ সকাল
শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বদলগাছীতে ভাই খুনের আসামী ভাই র‌্যাবের হাতে আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ

এনামুল কবীর এনাম বদলগাছী, নওগাঁ: বদলগাছীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে খুনের দায়ে রাজু হোসেন (২৯) ভাইকে আটক করেছে র‍্যাব। গত ০৯ ডিসেম্বর ভোর সাড়ে ৫ টায় নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে জানা যায় । আটককৃত রাজু হোসেন উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের পুএ ও নিহত সাজু হোসেনের বড় ভাই।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম জানান, গত ৬ ডিসেম্বর বিকেলে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে সাজু ও রাজু আপন দুই ভাইয়ের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারলে এতে সাজু আহত হয়। আশংকাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের হওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে নিজ বাড়ি থেকে আটক করেন।

পরবর্তীতে তাকে আইনগত ব্যবস্থা গ্রহন করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলে থানা সুএে প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।

এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ 

দেবহাটায় চিকিৎসা সেবা নিশ্চিতে দাতব্য চিকিৎসালয় উদ্বোধন 

সাবেক এমপি আফিলসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

নাটোরে সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন

শেরপুরে বন্যার্তদের মাঝে বিএনপি সাবেক এমপির খাদ্যসামগ্রী বিতরণ

ঈশ্বরদীতে ত্রিমূখী সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২

বিয়ের পিড়ীতে বসার পূর্বেই লাশ হতে হল ডালিয়াকে

চলে গেলেন বীরপ্রতীক (বার) কমান্ডার জহুরুল হক মুন্সী

চিলাহাটির কারেঙ্গাতলীতে ঋণের চাপে গলায় দড়ি দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

চট্টগ্রাম সাংবাদিক সংস্থা’র নির্বাচন কমিশন গঠন, ভোট গ্রহণ ০৯ ডিসেম্বর