বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বদলগাছীতে যৌন হয়রানির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ

এনামুল কবীর এনাম বদলগাছী, নওগাঁ॥ নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে যৌন হয়রানির অভিযোগে বদলগাছী উপজেলার ২ নং মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত সোমবার (২৩ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাহার স্মারক নং ৪৬,০০,৬৪০০,০১৭,২৭,০০২,২০২০,৫৭.

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায়,। বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে অনৈতিক প্রস্তাব ও যৌন হয়রানির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় চেয়ারম্যান মাসুদ রানাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। আর ঐ প্রজ্ঞাপনের চিঠিও সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

অভিযোগকারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদে কাজ করতে বিভিন্ন সময়ে চেয়ারম্যান মাসুদ রানা আমাকে কুপ্রস্তাব সহ যৌন হয়রানি করে আসতো। চেয়ারম্যানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে আমি উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ জেলা প্রশাসক সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগে লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী দল যৌন হয়রানির সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করায় আমি খুব সন্তুষ্ট নয়। তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করলেই আমি সন্তুষ্ট হতাম।

সদ্য সাময়িক বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন, এবিষয়ে আমি কোনও চিঠি পাইনি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে তিনি দৈনিক ইনকিলাবের সাংবাদিকে বিনয়ী ভাবে দাবি করেন। বিষয় টি এলাকায় তোলপাড় চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যে দেশে মসজিদ পাহারা প্রয়োজন হয় না,সে দেশে মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না

কাশিয়ানীতে গৃহবধু টুম্পা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার 

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষ্যে সুনামগঞ্জে মঙ্গল শোভাযাত্রা 

চিরিরবন্দরে ইঁদুর নিধনে জনপ্রিয় হচ্ছে ‘বাঁশের চোঙ্গার ফাঁদ’

ঝিনাইদহ -১ আসনে নৌকার প্রার্থীসহ আওয়ালীগের ৪ নেতার বিরুদ্ধে ইসির মামলা

আমতলীতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

বরগুনা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণের দাবীতে মানববন্ধন

রাণীনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পাবনার বেড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

দেবহাটায় ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা