বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বদলগাছীতে সমাজসেবা অফিসারের সহায়তায় এতিমের টাকা আত্মসাৎ, বাস্তবে নেই কোন এতিম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ

এনামুল কবীর এনাম বদলগাছী : নওগাঁ জেলার বদলগাছী উপজেলা সমাজ সেবা অফিসারের সহায়তায় এতিমের টাকা আত্মসাৎ বাস্তবে নেই কোন এতিম ।

জানা গেছে বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপির খাদাইল সরকারপাড়া মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও শিশু সনদে কাগজ-কলমে ২৬ জন এতিম দেখালেও বাস্তবে মাদ্রাসায় একজন ও এতিম নেই। ভুয়া এতিম বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এতিমখানার ব্যবস্থাপনা কমিটি।

বদলগাছী উপজেলা সমাজসেবা কার্যালয়ের তথ্যানুযায়ী ২০২২-২৩ অর্থ বছরে ক্যাপিটেশন গ্র্যান্ট খাদাইল এতিমখানায় ১৩ জন এতিমের অনুকুলে ৩ লাখ ১২ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। অর্থ বছরের বরাদ্ধকৃত টাকার মধ্যে ১লাখ ৫৬ হাজার টাকা উত্তোলন ও করা হয়েছে। সরেজমিনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জানা গেছে আল্লাহর ওয়াস্তে একটি এতিম ও নাই।

সরকারের ক্যাপিটেশন গ্র্যান্ট পাওয়া তালিকাভুক্ত কাগজ কলমে এতিমের তথ্য সন্নিবেশ থাকলেও বাস্তবে ঐ মাদ্রাসায় নেই কোন এতিম।

১৯৪৪ সালের এতিমখানা সনদ আইনের ধারা ২-এ (৩) অনুযায়ী এতিমের শ্রেণীবিন্যাস (গ) মোতাবেক সরকার কতৃক অনুমোদিত কারীকলামে মানসম্মত সাধারণ ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয়/ইসলামি শিক্ষার সুব্যাবস্থা, ৫ জনের অধিক সংখ্যক কর্মকর্তা কর্মচারী, খেলাধুলা ও প্রশিক্ষন প্রদানের ব্যবস্থা, ১০ জনের অধিক সংখ্যক এতিম নিবাসী লালন-পালন করার কথা থাকলেও তার কোনটাই নেই এই এতিমখানা ও শিশুসনদে।

মাদ্রাসা শিক্ষক হাফেজ মো. রুহুল আমিনের কাছে কতজন এতিম আছে জানতে চাইলে তিনি বলেন, আমি জানিনা কমিটির সাধারণ সম্পাদক জাকির ভাই বলতে পারবেন।

মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেনের কাছে এতিমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাদ্রাসায় চার জন এতিম ছিলো তারা হাফেজ হওয়ার পর মাদ্রাসা থেকে চলে গেছে। এখন মাদ্রাসায় বর্তমানে একজন এতিমও নেই সত্য কথা । তিনি আরও বলেন, আমি বর্তমান উপজেলা সমাজ সেবা অফিসার কে সত্য কথা বলেছি তবুও প্রথম কিস্তির ১ লাখ ৫৬ হাজার টাকা দিয়েছেন।

মাদ্রাসা কমিটির সভাপতি সাজেদুল করিম পিন্টু সোনারের কাছে জানতে চাইলে তিনি বলেন,ভাই বর্তমানে মাদ্রাসায় একজন এতিমও নেই। তবে ৩২ জন ছাত্র আছে। তাদেরকে এতিমদের নামে পাওনা টাকা দিয়ে খাওয়ানো হয়।

বদলগাছী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহম্মেদ বলেন, অনিয়ম যা হয়েছে তা আমার যোগদানের আগে হয়েছে। আমার যোগদানের আগের চাহিদা অনুযায়ী যে টাকা গুলো এসেছে সেগুলো আমি দিয়েছি। আর আমি যে চাহিদা দিয়েছি তা যাচাই বাছাই করে নিয়মের মধ্যেই দিয়েছি।মনিটরিং না করে টাকা প্রদান করা কি জানতে চাইলে তিনি পূর্বের অফিসারের কথা বলে এরিয়ে জান।

নওগাঁ জেলা সমাজসেবা অফিসার উপ-পরিচালক নূর মোহাম্মদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা এতিমখানার অনিয়মের বিষয়ে বেশ কিছু অভিযোগ পেয়েছি। সবকয়টি এতিমখানার অনিয়মের বিরুদ্ধে মনিটরিং শুরু করেছি। অনিয়ম থাকলে তাহা আইনের আওতায় নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ১১ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ

রামগড়ে সম্প্রীতি-উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৩ বিজিবির উপহারসামগ্রী বিতরণ 

পাবনার ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির কমিটি ঘোষনা

ঝিকরগাছা উপজেলা সেচ্ছাসেবক লীগের পরিচিত সভা ও কম্বল বিতরণ 

মেহেরপুরে জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য গ্রেফতার 

গঙ্গাচড়ায় কৃষকদের কাছ থেকে ধান-চাল ক্রয় শুরু

আমতলী পৌর নির্বাচন ঘিরে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, সংঘর্ষের আশংকায় পৌরবাসী

ভূরুঙ্গামারীতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সাংবাদিকদের সঙ্গে বদলগাছী থানার নবাগত ওসি’র মতবিনিময়

দেবহাটায় ‘আশার আলো’র স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ হস্তান্তর