বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বদলগাছী উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৬, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ

 

এনামুল কবীর এনাম : নওগাঁর বদলগাছী উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার ডাকবাংলো সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুসহ শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও আধাসরকারী প্রতিষ্ঠান।

উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে সকাল ৮টায় জাতীয় সঙ্গীত গাওয়া হয়। পরে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন, নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী (সৌরেন)। এছাড়া উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. আতিয়া খাতুন, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ এফ।

সালাম গ্রহণ শেষে বেলুন ও পায়ড়া উড়িয়ে দিলেন সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ (চক্রবর্তী) সৌরেন, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোসা. আতিয়া খাতুন, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ এফ প্রমুখ।

এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও সম্মাননা প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে যুবলীগ কর্মীকে কু’পিয়ে হ’ত্যা

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র; আহত ২

বিটিভি’র জনপ্রিয় উপস্হাপক লিটা ও প্রকৌশলী জারিফ দম্পতির ঈদ রি-ইউনিয়ন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদন : বাংলাদেশ, ভারত ও মায়ানমারে আল-কায়েদার গোপন মিশন

ঝিকরগাছায় লাগামহীন নিত্যপ্রয়োজনীয় পণ্য, দাম আকাশচুম্বী

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাকলিয়া থানা জাতীয় মহিলা পার্টির সভাপতি রাবেয়া বশরী বকুল

সড়কে আইন অমান্যকারিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে: আইজিপি মামুন

সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : চসাসের আলোচনা সভায় বক্তারা

শার্শায় সাংবাদিক ঐক্য পরিষদের মাদক মুক্ত ও নিরাপদ সড়কের দাবিতে র‍্যালী