বাংলাদেশ সকাল
শনিবার , ৪ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ

সুরুজ আলী, নাটোর : নাটোরের বড়াইগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশের প্রথম কার্ডিনাল প্যাট্টিক ডি রোজারিও, সিএসসি, ডিডি। রাজশাহী ক্যাথলিক ধর্ম প্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত হীরক জয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও বনপাড়া ধর্মপল্লীর প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গমেজ। এতে গেস্ট অফ অনার হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, বরিশাল ক্যাথলিক ধর্ম প্রদেশের বিশপ ইম্মানুয়েল রোজারিও, উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। জয়ন্তী উৎসব অনুষ্ঠানে আলোচনা সভা, স্মরনিকা উম্মোচন, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজটি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। ৬০ বছর পূর্তির এই উৎসবে নতুন ও পুরাতন ৮ সহস্রাধিক শিক্ষার্থীদের এক মহামিলন ঘটে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সরকারি আদিয়াবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল ক্যাম্পাস

কুমিল্লা কোম্পানিগঞ্জের বেপরোয়া গাড়ী চালকদের জন্য জাঁদরেল ট্রাফিক পুলিশ চাই 

ভুয়া ওসি ইউসুফ এখন কোটিপতি, জানে না পুলিশ

দুষ্কৃতকারীদের আগুনে জাল পুড়ে ছাই, পথে বসে গেছে নিঃস্ব পরিবার 

নিউইয়র্কে প্রবাসীদের সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশি ফোরামের দাবি পেশ 

পাইকগাছার ভাঙ্গন কবলিত দেলুটির কালীনগর এলাকায় খাদ্য সামগ্রী প্রদান

সিরাজগঞ্জ জেলা আ.লীগ নেতা জুলফিকার হায়দার খান খোকন এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত  

ঈদ উপলক্ষে ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের ঈদ বোনাস বিতরণ 

সেই মহান শিক্ষক মাহরিনের বীরত্বের প্রশংসায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

গুরুদাসপুরে ৫ যুবক গ্রেফতার