বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বন্দরনগরী চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন ঘিরে মাদক জুয়া রমরমা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলস্টেশনটি নগরীর গুরুত্বপূর্ণ স্থান। এ স্থান পাড়ি দিয়েই প্রতিদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। এছাড়াও বেশকিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থাকায় নগরবাসীর কাছে এলাকাটি বেশ গুরুত্বপূর্ণ। অথচ এই স্থানটিই এখন পুরোপুরি পরিনত হয়েছে জুয়া, মাদক  ছিনতাই ও চোরদের হটস্পট। এছাড়াও জুয়া, ছিনতাই, মাদকের পাশাপাশি প্রকাশ্যে চলে অসামাজিক ব্যবসা।

প্রাপ্ত বয়স্করাতো আছেই, অত্র এলাকার উঠতি বয়সি যুবকরাও দিন দিন জড়িয়ে পড়ছে সর্বনাশা জুয়া ও মাদকে। টাকা জোগাড়ে নামে ছিনতাইয়ে। ফলে এলাকাসহ আশেপাশের এলাকাগুলোতে বেড়েছে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড।

মূূলতঃ জুয়ার আসরটিকে কেন্দ্র করে আশেপাশে গড়ে উঠেছে ছোট ছোট টিনের তৈরী ঘর। আর এই ঘরগুলোতে দিনরাত চলে মাদক ও নারী ব্যবসা। বছরখানেক আগেও নিয়মিত পুলিশের অভিযান দেখা গেলেও এখন কোন এক অদৃশ্য ইশারায় অভিযান নেই বললেই চলে বলছেন এলাকাবাসী। এদিকে অত্র এলাকার জুয়ার বোড ও মাদকের স্পটগুলো রীতিমতো এলাকাবাসীর জন্য গলার কাটা হয়ে দাড়িয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসীরা।

স্থানীয়রা বলছেন, পুলিশের অভিযান না থাকায় দিনের পর দিন বেড়েই চলছে এই অপরাধ। স্থানীয়দের অভিযোগ, জুয়ার বোড যারা নিয়ন্ত্রণ করেন, প্রশাসনের সাথে তাদের রয়েছে দারুন সখ্যতা। এলাকাবাসী আরো জানান, নিয়মিত জুয়া ও মাদকের স্পটগুলো থেকে কিছু অসাধু প্রশাসনকে মাসোহারা দিয়ে থাকে নিয়ন্ত্রণকারীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ষোলশহর রেলস্টেশন বিপরীতে বেশ কয়েকটি ঘরে হরদমে চলছে জুয়া। আবার এই ঘরগুলোর পাশেই চলছে নারী ব্যবসা আবার কিছু কিছু ঘরে বসেছে ইয়াবার আসর। গোধুলী বিকেলের পর সন্ধ্যা নেমে আসলেই মাদক, জুয়ার আসরগুলো জমজমাট হতে শুরু করে। বলতে গেলে তখন অনেকটাই প্রকাশ্যে চলে এই অপরাধ৷ খোঁজ নিয়ে জানা যায়, এইসব মাদক, জুয়া নিয়ন্ত্রণ করে রমজান প্রকাশ জুয়ারি রমজান এবং দেখভাল করে সাজেদুল ওরফে জামাই নামক এক জনৈক ব্যাক্তি। রমজান এলাকার চিহ্নিত অপরাধী হিসেবে এলাকাবাসী ও পুলিশের কাছে বেশ পরিচিত। নগরীর বেশ কয়েকটি থানায় একাধিক মামলাও আছে তার বিরুদ্ধে। ফলে জুয়ার ও মাদকের বিষয়ে এখানকার কেউ সরাসরি পুলিশের কাছে অভিযোগ করেনা। নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, রমজান ও কথিত জামাইয়ের অনেক ক্ষমতাধর। তাদের বিভিন্ন অপরাধ নিয়ে যদি কেউ মুখ খোলে তাকে গুনতে হবে মিথ্যা মামলা হামলা এবং কি মৃত্যুর দুয়ারো পর্যন্ত পৌঁছার সম্ভাবনা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের আরো কয়েকজন আমাদের প্রতিবেদক কে জানান, এই জুয়ার বোর্ডটির কারনে এলাকায় বসবাস করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। চুরি, ছিনতাই, ইভজিটিং বেড়ে গেছে। রাতেতো দূর দিনদুপুরেও চলাফেরা করতে পারছিনা। আর এলাকার উঠতি বয়সি ছেলেরাতো দিন দিন অধপতনে যাচ্ছে। আমাদের প্রতিবেদক স্থানীয় দের কাছে জানতে চাইলে আপনার পুলিশের কাছে অভিযোগ করেন না কেন? প্রতিবেদকের এমন প্রশ্নে তারা বলেন, পুলিশকে কি বলবো? পুলিশকে অভিযোগ দিলে পুলিশ নিজে যেই নাম্বারে অভিযোগ করেছে, সে নাম্বারটিও তাদের কাছে দিয়ে দেয় আর পরে অভিযোগকারীর উপর চলে রমজান ও তার দলবলের অত্যাচার। আর তাই রমজানের ভয়ে শুধু আমরা কয়েকজন কাকে বিচার দিব কাকে বলব, আমরা কয়েকজন ছাড়া তো এখানে এখানের কেউই মুখ খুলেনা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খুলনায় শিক্ষার্থীদের সংগে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

বরগুনায় গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীশংকৈলে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩ 

শাড়ি, লুঙ্গি, সোনার গহনা হাঁস, মুরগি গরু-ছাগল হাদিয়া ভন্ড কবিরাজ হায়দার ও ইসমাইলের 

ডুমুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়িতে আগুন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত; মা-বাবাসহ আহত ৩

নড়াইলে শিশু অপহরণ ! বিচারের দাবিতে মানববন্ধন

শ্রীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা; ছাত্রলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ও সদস্য সচিবকে হত্যা প্রচেষ্টার অভিযোগে জেলা সংগঠক বহিষ্কার

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ঘাতক ড্রাম ট্রাক কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর জীবন