বাংলাদেশ সকাল
শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বন বিভাগের অনুমতি ছাড়াই কাটা হলো রাস্তার গাছ; ডাল পড়ে ট্রান্সফরমার বিকল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৫, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ

 

আবু সুফিয়ান পারভেজ, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম :

বনবিভাগের অনুমতি ছাড়াই কাটা হচ্ছে রাস্তার গাছ, ডাল পড়ে ট্রান্সফরমার বিকল হয়ে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনায় ৮০টি পরিবার সেহেরি, ইফতার ও তারাবিতে চরম দুর্ভোগে পড়েছে।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাওলানাপাড়া গ্রামে।

শুক্রবার (১৪ মার্চ ) বিকেলে গাছ কাটার সময় বৈদ্যুতিক তারের ওপর ডাল পড়ে ট্রান্সফরমার বিকল হয়ে যায়। শনিবার (১৫ মার্চ) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ ছিলনা।

নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে একাধিক ব্যক্তি বলেন, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ (পিতা: মৃত সোরাব আলী) এর নেতৃত্বে সরকারি রাস্তার দুটি বড় ইউক্যালিপটাস গাছ (যার বাজার মূল‍্য আনুমানি প্রায় অর্ধ লক্ষ টাকা ) কাটা হয়।

তবে গাছ কাটার বিষয়ে কোন অনুমতি বন বিভাগ দেননি বলে জানা গেছে। গাছ কাটার সময় বিশাল একটি ডাল বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে গেলে ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়।

এতে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন‌ এলাকাবাসী, স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন এবং গাছ কাটার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে একাধিক বার ফোন দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাছ কাটার বিষয়ে বন কর্মকর্তা বাদশা মিয়া জানান, এ বিষয়ে আমি কিছু জানি না। আমি বিষয়টি তদন্ত করে দেখতেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, গাছ কাটার কোন অনুমতি দেয়া হয় নাই।বিষয়টি আমি দেখতেছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নুরুল বিএসসি’র রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাযা সম্পূর্ণ 

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩৫০ পিচ ইয়াবা সহ আটক ৩

মানিকছড়িতে ৪০ লিটার চোলাই মদসহ আটক ৩

নাটোর ৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পিটিয়ে আহত করার অভিযোগ

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ২০২১-২২ অর্থ বছরের ৩০তম সাধারন সভা

কর্ণফুলীতে অবরোধে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

খুলনা ডুমুরিয়ায় ছুরিকাঘাতে প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান নিহত 

রাজপথের একজন পরীক্ষিত পরিছন্ন রাজনীতিবীদ রোটারিয়ান এম নাজমুল হাসান

১৪ ডিসেম্বর রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন